স্বর্গের দরজায় তিনজন লোক দাঁড়িয়ে আছে।
ঈশ্বরের অলৌকিক বজ্রকন্ঠ ভেসে এলো,
"তোমাদের মধ্যে থেকে কেবল একজন ভেতরে আসতে পারবে"
প্রথম ব্যক্তি : আমি ধর্মপূজারী।
সারাজীবন আপনার গুণগান করেছি, আপনার কথা মেনে চলেছি,
স্বর্গে ঢোকার অধিকার আমার সবচেয়ে বেশি।
ঈশ্বর নিশ্চুপ !!!
দ্বিতীয় ব্যক্তি : আমি সমাজ সেবক, সারাজীবন আপনার সৃষ্টির সেবা করেছি,
তাদের দুঃখ দূর করেছি, স্বর্গে ঢোকার অধিকার আমারই সবচেয়ে বেশী।
ঈশ্বর নিশ্চুপ !!!
তৃতীয় ব্যক্তি : আমি সারাজীবন সরকারি চাকরি.....
ঈশ্বর : "থাম !!"
ঈশ্বরের ধরা গলার আর্তনাদ ভেসে এলো,
"আর একটা শব্দও বলবি না....
আমাকে কাঁদাবি নাকি রে পাগলা....?
আয় ভেতরে আয়....
তোর সারাজীবন বসের ঝাড় খাওয়া,
প্রমোশন না হওয়া,
বছরের শেষে বেতন আর ডিএ না বাড়া,
অফিস পলিটিক্স সামলানো,
বিনা পয়সায় ওভারটাইম,
রাত করে বাড়ি ফেরা,
বাসে-ট্রেনে ঝুলে আসার কষ্ট,
উইকইন্ডে বাসায় কাজ করা,
পরিবারকে সময় না দেওয়া,
সংসার চালানোর চেষ্টা....
কটা বলবো....
সেন্টিমেনটাল করে দিলি রে পাগলা.... আয় ভেতরে আয়....!!!
ক্রেডিটঃ Bikash Das

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



