ব্যবসায়ীদের কাছে জিম্মি আমরা।
সব কিছুর দাম বাড়ে শুধু চামড়ার দাম কমে। ১৫ বছর আগে একটা চামড়ার দাম যেখানে ছিলো ১২০০-১৫০০ টাকা, সে হিসাবে এই চামড়ার দাম হওয়ার কথা ২৫০০-৩০০০ টাকা অথচ সেটার দাম এখন ৪০০-৫০০ টাকা। ২ বছর আগে ব্যবসায়ীদের দেয়া নির্ধারিত দাম ছিলো ৮০ টাকা প্রতি বর্গফুট আর এই বছর ব্যাবসায়ীদের বেধে দেয়া দাম মাত্র ৫০ টাকা বর্গফুট।
আমি জানতাম মানে বইয়ে পড়েছিলাম যে মুক্তবাজার অর্থনীতিতে কোন পন্যের দাম নির্ধারিত হয় ক্রেতা বিক্রেতার দাম কষাকষির মাধ্যমে। "পুর্ব থেকে" আবার "দাম নির্ধারিত করে" দেয়া এটা মনে হয় কোন অর্থনীতিতে পরে না।
এই গ্রহের সবকিছু মনে হয় ব্যবসায়ী বান্ধব, গরীবরা আরো গরীব হচ্ছে আর ধনীরা আরো ধনী হচ্ছে, গরীবের পক্ষে কেউ নেই। আমি এই কথাটা এজন্যই বলছি কারন চামড়ার টাকাটা পুরাটা গরীবরাই পায়।
(আমার এই লেখাটা পুরাটাই কাল্পনিক, এই লেখার সাথে যদি কোন ব্যাক্তি,জাতি বা কোন ঘটনার সাথে মিলে যায় তাহলে তা অনিচ্ছাকৃত)
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



