আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং জার্মানীর প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক (1815 – 1898) সম্পর্কে বলা হয় যে রাস্ট্রবিজ্ঞান সম্পর্কিত তার সব সুত্র বা মতবাদ অতীত/বর্তমান/ভবিষ্যতে সত্য হয়েছে । যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ সম্পর্কিত সকল মতবাদ সত্য হয়েছে। তার একটা মতবাদ এরকম যে
সমশক্তি সম্পন্ন দুটি দেশ কখনো সরাসরি যুদ্ধে জড়ায় না

স্নায়ুযুদ্ধকালীন দেখা যায় যে সেভিয়েত ইউনিয়ন-আমেরিকা যতই গর্জন করুক বা যতই হুমকি ধামকি দিক না কেন সরাসরি যুদ্ধে জড়ায়নি। আমেরিকা যদি প্রকাশ্যে/গোপনে এক দেশকে সাপোর্ট করতো তাহলে সেভিয়েত ইউনিয়ন প্রকাশ্যে/গোপনে তার শত্রুদেশকে সাপোর্ট করতো কিন্তু সরাসরি যুদ্ধে জড়ায়নি। কিউবান ক্ষেপনাস্ত্র সংকট, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্থান যুদ্ধে দুই দেশ প্রায় যুদ্ধাবস্থায় ছিলো কিন্তু যুদ্ধে জড়ায়নি।
আমি এখন যেটা বলতে চাচ্ছি যে ভারত - পাকিস্থান যতই হুমকি ধামকি দিক না কেন সরাসরি যুদ্ধে জড়াবে না।
কেউ বলতে পারেন ১৯৭১ সালে পাকিস্থান তো বাংলাদেশ-ভারত এর সাথে হেরেছে। হ্যা হেরেছে কিন্তু ভারত-পাকিস্থান এর মধ্যে যুদ্ধ কি শেষ হয়েছে?
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



