দেশের আইন শৃংখলা রক্ষার জন্য পুলিশ আছে,
রাস্তার শৃংখলা রক্ষার জন্য ট্রাফিক পুলিশ আছে,
গার্মেন্টস শ্রমিকদের জন্য আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে রাস্তার জন্য আছে হাইওয়ে পুলিশ।
অথচ বাজারের দাম নিয়ন্ত্রণ, মজুদদারদের থেকে রক্ষা, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ, সঠিক ওজন, এসবের দেখার জন্য কোন স্পেসাল পুলিশ বাহিনী নাই।
কয়েকদিন আগে পেপারের এক রিপোর্টে দেখেছিলাম বাংলাদেশের মানুষ চিকিৎসার খরচ বহন করতে গিয়ে কত শতাংশ যেন দারিদ্রসীমার নিচে নেমে যাচ্ছে। ডায়বেটিক, হার্টের সমস্যা, কিডনি সমস্যা সহ সব সমস্যার মুল হলো এই খাদ্যে ভেজাল।
দেশের মানুষের পকেটের টাকার বেশীরভাগ অংশ যায় ডাক্তার, ওষুধ কোম্পানী আর হাসপাতাল মালিকদের পকেটে।
ভবিষ্যৎ জেনারেশনেরকে সুস্থভাবে বাচার জন্য বাংলাদেশে স্পেসাল পুলিশবাহিনী দরকার যাদের হাতে থাকবে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রন, মজুদারী নিয়ন্ত্রন, ন্যায্য দামে পন্য বিক্রি, পণ্যের কোয়ালিটি নিয়ন্ত্রণ ইত্যাদির ভার। শুধু রমজানে মোবাইল কোর্ট দিয়ে এটা নিয়ন্ত্রন করা যাবে না।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



