somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"গভীর সমবেদনা" আর "তীব্র নিন্দা"য় জর্জরিত এক "জাতির ভাবমূর্তি"

১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বহুদিন পর বিদ্যালয় জীবনের ভাবসম্প্রসারণের কথা মনে পড়িয়া গেল।অন্তরের মধ্যিখান হইতে অনুভব করিলাম জাতীয় জীবনের খানকতক অতি জরুরী শব্দের ভাবার্থ ব্যবচ্ছেদ করা দরকার।শব্দসমূহ হইল-গভীর সমবেদনা,তীব্র নিন্দা এবং জাতির ভাবমূর্তি।এছাড়াও এই শব্দগুলোর মাঝে সম্পর্ক কি ইহাও দেখাইতে হইবে।

১. গভীর সমবেদনাঃ
ইহা এক অতীব জাদুকরী মন্ত্র।সাধারণ সমবেদনা যাহা সাধারন মানুষ একে অপরের ক্রান্তিকালে দেখাইয়া থাকে।কিন্তু ইহা তখনি গভীর হয় যখন কোন জাতির সেবক কিংবা জনগুরুত্বপুর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের জবান হইতে নির্গত।ধরিয়া নেয়া যাক,কোন দূর্যোগে সাধারন জনগণের একাংশ গোষ্ঠীশুদ্ধ মারা পড়িবার উপক্রম হইল।তখন কোন ত্রাণসামগ্রী দিয়াও যেইখানে ক্ষতিপূরণ বাকি থাকিয়া যায়,সেইখানে যদি একটিবার জনদরদী মদনভাই কিংবা জাতির শ্যালক আবুলভাই গভীর সমবেদনা জানাইয়া দেন তাহলে তত্‍ক্ষনাত্‍ সমস্যা সমাধান হইয়া যায়।আর এই বাণী যদি দেশমাতা সুন্দরী দেবীর জবান হইতে নির্গত হয় তবে তো উল্টো জাতিসমগ্র ঊনার নিকট আজীবন দেনাদার রহিয়া যান।

২. তীব্র নিন্দাঃ
যেইকোন কদর্যকর্মে নিন্দা জানায় সাধারন লোকজন।যদিও ইহা বাস্তব কার্য সমাধা ব্যতিত শুধু বানীতে তেমন কিছু হয়না।কিন্তু আবারো যদি ইহা জাতির কর্ণধারদের হইতে নির্গত হয় তবে ইহার স্বরূপই পাল্টাইয়া যায়।রামায়নে বর্ণিত রাবনবধের সেই সুতীক্ষ্ন ব্রহ্মাস্ত্র এই বাণীর তুলনায় কিছুই না।ধরুন,ঘসেটিমাতার হীরকসন্তানেরা বিদ্যাপীঠে মনের হরষে অগ্নিসংযোগ করিল।সাথে সাথে যদি একবার তীব্র নিন্দা নির্গত হইয়া যায়।তবে এই বাণীর বাণ তাহাদের মর্ম ভেদিয়া এমন আঘাত হানিবে যে বাসায় গিয়া মরিবার ফুরসতটুকুও পাইবে না।সাথে যদি দেশমাতার কোন ছিঁচকাঁদুনে সভাসদ হালকানাদে ডুকরাইয়া উঠেন তাহলে তো আর রক্ষে নেই।রাবণ,মহিষাসুর একি তীরে বিদ্ধ হইয়া ছাগবত্‍সতূল্য তড়পাইয়া মরিয়া যাইবে।ইহার পরে দুস্কর্ম সংগঠকদের মরণ নিশ্চিত হইয়াছে কিনা ইহা দেখিবার জন্য মাতার চাটুকারদলের মধ্য হইতে ৩জনকে দিয়া তদন্তকমিটি বানাইয়া দিলেই কেল্লাফতে।

৩. জাতির ভাবমূর্তিঃ
নাম শুনিলে যাহাই মনে আসুক না কেন ইহা কোন দেবমূর্তি নহে।বরং অতিআশ্চর্য এক মায়াবী সত্ত্বা।ইহা অতীব মূল্যবান জাতীয় সম্পদ।যদিও ইহার স্বরূপ সাধারণ্যে অজানা।শুধুমাত্র মাঝেমধ্যে ঘোষণা আকারে ইহা নষ্ট হইবার কিংবা উজ্জ্বল হইবার খবর পাওয়া যায়।এই যেমন-যদি দেশমাতার সভাসদমন্ডলীর কাজে কেহ অসম্মতি জ্ঞাপন করে তাহা হইলে ভাবমূর্তির নাসিকা ভাঙ্গিয়া যায়।সাথে সাথে পেয়াদামারফত গ্রেফতারী পরোয়ানা জারি হইবে।আবার লোকজন গোষ্ঠীসমেত না খাইয়া মারা পড়িলেও কিছু যায় আসেনা।দেশমাতাকে ক্রিড়া কৌতুক অবলোকন করিতে যাইতে হইবে যাহাতে কোটি টাকা খরচ করিতে হইবে।নয়তো ভাবমূর্তির ত্বকের মেলানিন বাড়িয়া গিয়া অসুন্দর হইয়া যাইবে।আবার জাতির ভবিষ্যত্‍ মস্তক দেশমাতাপুত্রের পয়দাদিবস পালন করিতে না পারিলে ভাবমূর্তির ঠ্যাংই ভাঙ্গিয়া যাইবে।মোটাকথা জাতির ভাবমূর্তি এক অমূল্য রতন যাহা আবাল এই জাতির জানের বিনিময়ে হইলেও রক্ষা করিতে হইবে।

দেখা যাইতেছে এইসব গভীর সমবেদনা,তীব্র নিন্দা আর জাতির ভাবমূর্তি ভিন্ন ভিন্ন জিনিস হইলেও একটা অন্ত্যমিল আছে।এই তিনটা হইতেই সুবিধাভোগী শ্রেণী হইল জাতির মস্তকে চড়িয়া বসা মাতাপিতার দল,উনাদের চেলাচামুন্ডারা।অথচ যাহাদের মঙ্গলের দোহাই দিয়া এইসব জায়েজ করা হয় সেই আমজনতা নিপীড়িত রহিয়া যায় যুগের পর যুগ।যখনি কেহ প্রতিবাদের কন্ঠ নিয়া আসে তখনি জাতির ভাবমূর্তির দোহাই দিয়া তীব্র নিন্দা ভুলিয়া তীব্র অত্যাচারের লাঠি তুলিয়া আগাইয়া আসে দেশমাতার সৈন্যসামন্ত।আর ঐ প্রতিবাদীদের জংগী আর মৌলবাদী সাজাইয়া বিচারের কাঠগড়ায় আনা হয়।তখন মনে পড়িয়া যায় সেই সময়ের কথা যখন খলিফা ওমর (রাঃ) খেজুর পাতার চাটাইয়ে বসিয়া অর্ধ দুনিয়া শাসন করিতেন।তখন প্রজারা ধনী হইত কিন্তু শাসক গরীব থাকিয়া যাইত।যখন সামান্য দাসীর ইজ্জত রক্ষায় খলিফা মোতাসিমের অন্তর কাঁপিয়া উঠিয়াছিল যেই কম্পনে রোমানরা তছনছ হইয়াছিল।আজ আবার সেই শাসনব্যবস্থা আর সেই শাসক দরকার নয়তো এই গভীর সমবেদনা,তীব্র নিন্দা আর জাতীয় ভাবমূর্তির দুঃস্বপ্ন হইতে কখনো মুক্তি মিলিবে না।ও আল্লাহ,এই পবিত্র মাসের উসিলায় আমাদের সেই শাসনব্যবস্থা দান করুন।আমিন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×