সেদিন বইমেলায় গেলাম। আমি, উপমা আর ফাহিম। আমার বই কেনার উদ্দেশ্য ছিল না। কেন? সেটা পরে বলছি। যাইহোক, আমি ওদের সঙ্গ দিতে গেলাম। প্রথম বই কেনা হল ছোট ভাই এর জন্য, সে আগেই বলে দিয়েছে তার জন্য যেন অনুবাদ কিনি বইমেলায় গেলে। দ্বিতীয় বইটা কিন্তু নিজের জন্য কিনলাম। উপমা আর ফাহিম তখনো কিছু কিনে নাই। বই এর লোভ কি সামলানো যায়? নাকি বই না কিনে থাকা যায়? আর এখন বই এর পাতা, বই এর মলাট ও যেন একেবারে চোখ ধাঁধানো, মন মাতানো। দুটো তো মলাট দেখে পাগল হয়েই কিনলাম মনে হলো (না, আসলে ওগুলো ছিল বিদেশি ছোট গল্পের অনুবাদের বই, যা আমার খুব পছন্দ)। আমার দেখাদেখি ফাহিমও একটা সুন্দর মলাটের বই নিল, চট্টগ্রামের ইতিহাস। বই কেনাতেও মানুষ যদি অনুকরণ করে, কই যাই! উপমা খুঁজছিল সাদাত হোসেনের বই, উনার লিখা নাকি খুব সাবলীল। আর বইগুলো ও খুব জনপ্রিয় হয়। আমি জিজ্ঞেস করলাম উপমাকে, উনি কি নিয়ে লিখেন? উপমা বললো, সাধারণ মানুষের জীবনের গল্প। উপমা আরেকটা উপমা দিল, "হুমায়ুন আহমেদ"। মানে সাদাত হোসেনর লিখা অনেকটা হুমায়ুন আহমেদ গোছের। তারপর ও কিনেও ফেললো একটা বই। হয়তো ওর কাছ থেকে নিয়ে পড়বো, হয়তো ওর কথা মনে করে একটু হুমায়ুন আহমেদের অস্তিত্ব খুঁজব। আবার মনে করি, কি দরকার! হুমায়ুন আহমেদের লিখনিতেই তাঁকে খুঁজি। সাদাত হোসেনের লিখায় সাদাত হোসেনেই থাকুক। গত বছর, তার আগের বছর যত হুমায়ুন আহমেদ কিনেছি, এখনো পড়ি নাই সব, পড়লেই তো শেষ হয়ে গেল। আর কটা দিন পরে পড়ি। আচ্ছা, বছরে একটা হুমায়ুন রচনা যদি আমি পড়ি, কত বছর নতুন বই পড়তে পারব? শ'খানেকের মত পড়া আছে আগের। কিছু অবশ্য সময়ের সাথে ভুলেও গেছি, সেগুলো আমার বোনাস, ইশ্বরের আশীর্বাদ।
কেত্তন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৫
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মেমোরি লুপ (Memory Loop)

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন
'মেসি’ নামক মুগ্ধতা

লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।