somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোটা কথন

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার শৈশবের এবং কৈশোরের কিছু কিছু সময় যেমন কেটেছে অসাধারণভাবে, তেমনই কিছু কিছু সময় কেটেছে চরম হতাশায়। ঠিক যেমন ভাবে বেশির ভাগের ই কাটে। আমি খুবই লাজুক ছিলাম, কোথাও বেড়াতে গেলে আম্মার আঁচল এর তলা থেকে উঠতাম ই না। ৫ বছর বয়সে আমি যখন ক্লাস ওয়ানে ভর্তি হই বড় স্কুলে, এলাকার কিন্ডারগার্টেনে পড়া ছোট্ট-লক্ষী-'ভাল রেজাল্ট করা' আমি যেন অনেক বড় অচেনা এক ভিড়ে হারিয়ে গেলাম। আমার মতন ই ছোট ছোট মেয়ে ওরা, কিন্তু ওদের বাচনভঙ্গি, চিন্তা ভাবনা সব বড়দের মতন। ওদের কনভারসেশনে অংশগ্রহণ করতে না পারা আমি, আমার প্রতি ওদের বিরক্তি ভরা চাহনি আর মন্তব্যে আস্তে আস্তে আমি আরো স্তিমিত হয়ে যাই। বুলিং কাকে বলে তখন জানতাম না, কিন্তু তার ই শিকার হয়ে চরম ডিপ্রেশন এ পরে যাই। শুরু হয় আমার পড়ালেখায় একটু ও মন না বসা আর স্ট্রেস ইটিং, এবং তার জন্য ওজন বাড়ে। তারপর শুরু হয় মোটা হওয়ার জন্য বুলিং, তারপর আর স্ট্রেস ইটিং ও থামে নাই, ওজন বাড়া ও না। রেজাল্ট ও কন্টিনিউয়াসলি খারাপের দিকেই গ্যাছে। তখন আমি স্কুলে না যাওয়ার বাহানা খুঁজতাম শুধু। কয়েকদিন আগে আমার ক্লাস 4 আর 5 এর রেজাল্ট কার্ড বের হল পুরানো কাগজের ভিতর থেকে। দেখি বছরে ৫০% ক্লাস ও আমি এটেন্ড করি নাই।

যাই হোক, মন্দের ভাল বলতে, কৈশোরে আমার যেসব পরিবর্তন আসে, তারমধ্যে একটা হল আমিও মানিয়ে নিতে শিখলাম। বুলিদের ডিফেন্ড করতে শিখলাম, এবং তার সাথে কনফিডেন্ট রিগেইন করলাম, স্ট্রেস ইটিং ততদিনে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমার। কারণ পার হয়ে গ্যাছে ৮ বছর। তাই মোটা বলে আর কেও আমাকে বুলি করতে পারত না। আমার রাঘব বোয়াল কনফিডেন্ট এর কাছে ওগুলো চুনোপুঁটি মার্কা কমেন্ট ছাড়া কিছু না। যে আমি ক্লাস ফোরে অংকে ফেইল করি, সে আমার ইসলাম শিক্ষা পরীক্ষার খাতা আদর্শ হিসেবে টিচার ক্লাসে প্রেজেন্ট করে। আমার ঝুলিতে তখন অনেক বন্ধু ও জুটে গেল। কিন্তু ঝুলি থেকে ছুটল না তথাকথিত বুলি রা। জীবনের বিভিন্ন পদে এই মোটা নিয়ে বুলির শিকার আমি হয়েই চলেছি আজ অবধি। বেশিরভাগ ই গায়ে মাখাই না আমি, কিন্তু যখন এরা আমার নার্ভের উপর চড়ে বসে আমার খুব কষ্ট হয়। কষ্ট হয় যখন দেখি এরা আমার মতনই মেয়ে। তখন ভাবি এদের মূর্খতা নিয়ে, কষ্ট হয় কারণ এরা নিজেদের সময় এবং জ্ঞান যদি ভাল কিছুতে ব্যয় করত তাহলে আমাদের সমাজ, এবং সমাজে মেয়েরা কতই না এগিয়ে থাকত। আমরা মেয়েরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু।

একটা ছোট্ট সাম্প্রতিক অভিজ্ঞতা দিয়ে শেষ করছি।
সেদিন আমাকে একজন বলছে, " অমুক কে দাঁড়ালে কম মোটা লাগে, কিন্তু বসলে বেশি মোটা লাগে"।
তখন আমার কাছে মনে হল, যে নির্বোধ তাকে সব ভাবেই নির্বোধ লাগে, দাঁড়ালেও, বসলেও। কিন্তু এ কথাটা আমি তাকে বলি নাই। কারণ ওই যে, সে জেগে ঘুমোচ্ছে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×