somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প হলে কি করনীয়?

২১ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ ভূতাত্বিক গঠনে অত্যন্ত সক্রিয় অঞ্চলে অবস্থিত।গত ১০ সেপ্টেম্বর ঢাকায় মধ্যম মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। ভূতত্ববিদদের মতে ঢাকায় বড় ধরনের ভূমিকম্পের আশংকা রয়েছে। আসুন জেনে নেই ভূমিকম্প হলে সেক্ষেত্রে কি করণীয়-

ভূমিকম্পের সময় :

১। আপনি যদি উচু বিল্ডিং এর ভিতরে থাকেন তাহলে তারাহুরা করে বের হওয়ার চেস্টা না করে ঘরের ভেতরের দিকের দেয়ালের সাথে পিঠ রেখে দাড়ান অথবা পিলার এর নিচে দাড়ান। কিন্তু বাইরের দিকের দেয়াল,ভারী আসবাবপত্র অথবা জানালা থেকে দুরে থাকুন। ভূমিকম্পের সময় কিচেন ব্য্‌বহার থেকে বিরত থাকুন।

২।আপনি যদি বাইরে থাকেন তাহলে খোলা মাঠ অথবা রাস্তায় চলে যান। পাওয়ার লাইন, বিল্ডিং অথবা এমন কিছু ,যেটা আপনার উপরে পড়লে আপনি আহত হতে পারেন সেসব থেকে দুরে থাকুন।

৩।আপনি ড্রাইভিং করা অবস্থায় ভূমিকম্প হলে খোলা জায়গা দেখে গাড়ি থামান। ব্রীজ, ফ্লাইওভার, বড় গাছ অথবা বিল্ডিং এর নিচে গাড়ি পার্ক করা থেকে বিরত থাকুন।

৪।ভিড়ের মধ্যে থাকলে, ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেস্টা না করে নিচু হয়ে বসুন এবং হাত দিয়ে আপনার মাথা এবং ঘাড় ঢেকে রাখুন।

৫। ভূমিকম্পের সময় লিফট্‌ ব্যবহার করা থেকে বিরত থাকুন।

ভূমিকম্প পরবর্তী সময় করণীয়:

১।বাড়ির মূল গ্যাস এবং বিদ্যুত লাইন বন্ধ করে দিন। সংযোগ গুলো পুনরায় চালু করার আগে সংযোগ গুলো ঠিক আছে কিনা চেক করে দেখুন।

২।আপনার ফোন যদি কাযর্কর থাকে তাহলে শুধু প্রয়োজনীয় কল করুন।
নতুবা আপনার অতিরিক্ত কলের কারণে নেটওয়ার্ক এ জ্যাম সৃষ্টি হতে পারে।তার কারণে অনেকেই হয়ত তার প্রয়োজনীয় কল করতে পারবে না।

৩।রেডিও এবং অন্যান্য মাধ্যমের প্রচারিত তথ্য এবং সতর্কবার্তা অনুসরন করুন।ছোটো ভূমিকম্পের পর বড় একটা ভূমিকম্পের সম্ভাবনা থাকে।তাই সতর্ক থাকুন।

৪।আপনার বাসার এলোমেলো জিনিসপত্র গোছগাছ করার সময় সতর্ক ভাবে গোছান।

৫।যদি বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হয়, তাহলে দৃষ্টিগোচোর হয় এমন স্থানে আপনার অবস্থান জানিয়ে একটা নোট রেখে যান। যাতে করে প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করা যায়।

সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×