somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘৃণাচ্ছেদ যুদ্ধচ্ছেদ

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেকোন অন্যায়ের পেছনেই মানসিক দুর্বলতা দায়ী। তাই আমাদের এই আদি দুর্বলতা, 'ভয়'ই হল আমাদের প্রথম শত্রু। সে কারণেই বলা হয়ে থাকে, (ভবিষ্যতের ভয়ে) ভীত মানুষেরাই যুদ্ধ করে, সাহসী হলে যুদ্ধের কী প্রয়োজন? তাছাড়া (ভবিষ্যতের) ভয় কেন পেতে হবে যদি আমি (বর্তমানেই) সবকিছু ঠিকঠাক রাখি? এখানে কেউ বলতে আসবেন না, অন্যরা খারাপ, তাই আত্মরক্ষারথে আপনিও। অন্যদের খারাপ মনে করাটাও অন্যায়। আত্মরক্ষার নাম কখনওই যেন ক্ষতি না হয়, এই বিষয়ে আরও নিয়ম নীতি চালু করা দরকার; আমাদেরকেই করতে হবে।

পৃথিবীতে যোদ্ধাদের কত পারসেন্টের কথা ইতিহাস জানে? আর যুদ্ধ বাধানো মানুষগুলোর সবার নামই একেকটা ইতিহাস। কেন? কেউ নিন্দিত হয়ে তো কেউ নন্দিত হয়ে ইতিহাস। যারা নিন্দিত, তাদের নিয়ে কথা নেই; এটাই উচিৎ। তবে যারা নন্দিত, তারা যুদ্ধ করার জন্য নন্দিত নন। তারা নন্দিত যুদ্ধের ফলাফলে। এই ফলাফল হয়ত লাখো কোটি জীবনের নিরাপত্তা দান করে বলেই।

আরও একটি কথা, যুদ্ধের কোন মহিমা থাকতে পারে না, মহিমা থাকে যুদ্ধ না করায় বা যুদ্ধ বন্ধ করায়। হয়ত পৃথিবীতে অনেক যুদ্ধই না হলেও পারতো, আবার অনেক যুদ্ধ এড়ানোর সুযোগ সময় ছিল না। তবুও যুদ্ধ ফেরানো বীরেরাই শ্রেষ্ঠ; তারা মহামানব।

চেতনার সমস্ত ভয় মিশ্রিত ভাবনাগুলি থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করার অন্য নাম মনুষ্যত্ব চর্চা করা। কেননা, মানুষের প্রথম ও দীর্ঘ পুরাতন অন্যায় নিজেকে (স্বভাবতই অন্যদেরকেও) পাপী এবং অন্যায়কারী মনে করা- এরা মূলত ভীত একটা শ্রেণী, কিন্তু হিউজ। আর এটা অন্যায় এই কারনে যে, এই মতবাদ আরও সুস্থ মানুষকে অন্যায়কারী, পাপী ইত্যাদি ভাবতে শেখাচ্ছে। এধরনের মানুষরা আপডেটেড ইনফরমেশান ইগ্নোর করার মাধ্যমে যুগোপযোগী জীবন ধারার ব্যাপারে কনফিডেন্সলেস হয়ে নিজেদের ভয় বা অজ্ঞতাকে জ্ঞানের সীমাবদ্ধতা হিসেবে প্রবাহিত করছে আরও হাজার জীবনে। এই পুরো ব্যাপারটাই এরা আবার অস্বীকারও করবে। এরা ভয় আর সম্মানের পার্থক্য বুঝে না, কিংবা ঘৃণা ও বিরক্তির, অন্যায় ও পাপের। অথচ এরা প্রেমকে ভালোবাসার বিপরীত শব্দ মনে করে।



অন্যদিকে যারা জীবন সম্পর্কে স্বচ্ছ ধারনা রাখেন কিন্তু শান্তিপ্রিয়তার দোহাই দিয়ে অন্যদের ভুলগুলি ইগ্নোর করে যাচ্ছেন, তাদের এই ইগ্নোরেন্সের নিচেই বাড়তে থাকছে ওই ভীত মানুষগুলোর ভয়, জীবনের প্রতি অসহায়ত্ব। ভয়ের ক্ষুদ্র ক্ষুদ্র কনাগুলি শিখা হয়ে তাপ দিতে শুরু করে ইগ্নোরেন্সে। ভয় ও ইগোরেন্সের নির্যাশ জমা হতে থাকে দিন থেকে দিন, প্রজন্ম থেকে প্রজন্ম। এই হেইট একটি দাহ্য তরল। এটা যখন জমা হতে হতে টেস্টটিউব থেকে উপচে পরে ফ্লোর ভাসিয়ে দিবে, ভয়টা তখন কাত হয়ে পরে যাবে। ভয়ের মাথায় থাকা ছোট্ট আগুনটি ঘৃণার সংস্পর্শে দাউ দাউ করে জ্বালিয়ে দিবে ইগ্নোরেন্স সহ সবকিছুই।

ভয়, অবহেলা আর ঘৃণার এই সার্কেল ভাঙতে হলে, মনে হয় ভয় ভাঙ্গাটাই সহজ। কারণ অবহেলা যে করছে তাকে আপনি চেঞ্জ করবেন কীভাবে যদি নিজেকেই আগে চেঞ্জ করতে না পারেন? তাই ভয় ভেঙ্গে নিজেকে জানুন। কোন ইগ্নোরেন্সও থাকবে না, হেইটও থাকবে না।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×