somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক পাকিস্তানীর ক্ষমা প্রার্থনার গল্প

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের আন্দোলন নিয়ে এক পাকিস্তানী অধ্যাপকের লেখা কলাম ফেসবুকে অনেকেই শেয়ার করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আজকের পাকিস্তানী তরুণরাও যে কতোটা অজ্ঞ, তার কিছু নমুনা এই লেখায় তুলে ধরেছেন কায়দে আজম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার সাবেক অধ্যাপক পারভেজ হুদভয় (লেখাটি বাংলায় অনুবাদ করে ছেপেছে ঢাকার প্রথম আলো।) বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানীদের এই ভ্রান্ত ধারণায় আমি অবাক হই না। আমি অবাক হই বাংলাদেশেরইু কিছু মানুষ যখন তাদের মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে একই ধরণের দৃষ্টিভঙ্গী পোষন করে।

জীবনে প্রথম কোন পাকিস্তানীর সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে সরাসরি বাতচিতের সুযোগ হয়েছিল ১৯৯৭ সালে ইংল্যান্ডের লীডস শহরে। বিশ্বের বিভিন্ন দেশের যেসব ছাত্র-ছাত্রী সেবছর ইউনিভার্সিটি অব লীডসে পড়তে এসেছেন, তাদের একটা স্বাগত জানাতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন শহরের মেয়র। সেখানে এই পাকিস্তানী ছাত্রের সঙ্গে পরিচয়। আমি বাংলাদেশের মানুষ জেনেই দুই হাত জড়ো করে মাফ চাইলেন। বললেন, ১৯৭১ সালে আামরা আপনাদের সঙ্গে অনেক অবিচার করেছি। আমি খুব অবাক হয়েছিলাম। বাংলাদেশের রাজাকাররাই যেখানে এখনো বুক ফুলিয়ে বলে, একাত্তরে আমরা ভুল করি নাই, সেখানে এই পাকিস্তানী তরুণের ক্ষমা প্রার্থনা অবাক করার মতোই।

পরে সেই অনুষ্ঠানে দীর্ঘক্ষণ কথা হয়েছে তার সঙ্গে। পরে আমি বুঝতে পেরেছি, কেন বাংলাদেশের জন্য তার এত সহমর্মিতা। তিনি বালুচিস্তানের মানুষ। বাঙ্গালিদের মতো তারাও লড়ছেন পাকিস্তান থেকে আলাদা হতে। তার ভাষায়, 'ইন বালুচিস্তান, দেয়ার ইজ নো পাকিস্তান।' ঠিক এই একই কথার প্রতিধ্বিনি শুনেছি পরে বালুচিস্তানের অনেক মানুষের কন্ঠে। অস্ত্রে র বলে পাকিস্তানী বাহিনী বালুচিস্তানকে দমিয়ে রেখেছে। কিন্তু কতদিনের জন্য?

পারভেজ হুদভয় তার লেখা শেষ করেছেন এই বালুচিস্তানের প্রসঙ্গ টেনেই। তিনি বলেছেন, পাকিস্তান যদি ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চায়, তাহলে বালুচিস্তানের সমস্যা উপলব্ধি করা অনেক সহজ হবে।

পাকিস্তান হয়তো কোন একদিন তাদের ভুল স্বীকার করবে, হয়তো পাকিস্তানের নব প্রজন্ম জানতে পারবে সঠিক ইতিহাস। কিভাবে একটি জাতির ওপর এক অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তাদের সেনাবাহিনী।

কিন্তু এই পাকিস্তানী বাহিনীর দোসর বাংলাদেশের জামায়াতে ইসলামীর কাছে কি সেই একই জিনিস প্রত্যাশা করা যায়? স্মরণ করে দেখুন তাদের নেতাদের দম্ভোক্তি। গোলাম আযম বলেছেন, একাত্তরে তারা কোন ভুল করেন নি। মুজাহিদ বলেছেন, বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই।

কাজেই পাকিস্তানকেও আমরা হয়তো একদিন ক্ষমা করার কথা বিবেচনা করতে প্রস্তুত, কিন্তু এই গোলাম আযম-নিজামী-মুজাহিদ গং, এই জামায়াত-শিবির চক্রকে কখনোই নয়। ওদের ক্ষমা নেই।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×