somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুযূরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমাদের মত মানুষ বলা কুফরী।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলিয়াগণ অর্থাৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালামগণ! আপনারা অন্য কোনো মহিলাদের মতো নন।”

হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাই যদি অন্য কোনো মহিলাদের মতো না হন,
তাহলে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি করে অন্য কোনো জিন-ইনছানের মতো হবেন?

মূলত আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্য কোনো জিন-ইনছানের মতো মনে করা সুস্পষ্ট কুফরী।
আর যে বা যারা কুফরী করবে, সে বা তারা চিরজাহান্নামী হবে।

পবিত্র কুরআন শরীফ উনার বহু পবিত্র আয়াত শরীফ উনাদের দ্বারা প্রমাণিত যে, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে কাফির-মুশরিকরাই কেবল তাদের মতো মানুষ বলে মনে করতো। যেমন হযরত নূহ আলাইহিস সালাম উনার ক্বওম এবং আদ ও ছামূদ গোত্রের লোকেরা হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের শান মুবারক সম্পর্কে বেয়াদবী করতে গিয়ে বলেছিলো, “আপনারা তো আমাদের মতোই বাশার তথা মানুষ।”

আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে কাফির-মুশরিকরা বলেছিলো, “ইনি তো তোমাদের মতো বাশার তথা মানুষ ব্যতীত কেউ নন।”

একইভাবে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে কাফির-মুশরিকরা আরো বলতো যে, “ইনি কেমন রসূল, যিনি খাদ্য খান এবং বাজারে যান?”

উল্লিখিত পবিত্র আয়াতে কারীমা উনাদের দ্বারা প্রমাণিত হলো যে, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে নিজের মতো মানুষ বলা কাফির-মুশরিকদের জঘন্যতম একটি বদস্বভাব।

মূলত কাদিয়ানীরা যেমন ‘খাতামুন্ নাবিইয়ীন’ শব্দ মুবারক উনার মনগড়া অর্থ ও ব্যাখ্যা করে খতমে নুবুওওয়াত উনাকে অস্বীকার করে থাকে। তদ্রুপ বাতিল আক্বীদা ও ফিরক্বার লোকেরাও পবিত্র কালাম শরীফ উনার পবিত্র সূরা হামীম সাজদা শরীফ উনার পবিত্র আয়াত শরীফ- قل انـما انا بشر مثلكم يوحى الى উনার মনগড়া অর্থ ও ব্যাখ্যা করে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তাদের মতো মানুষ বলে থাকে। নাউযুবিল্লাহ!

প্রকৃতপক্ষে উক্ত পবিত্র আয়াত শরীফ উনার সঠিক অর্থ ও মর্ম হলো, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি ওই মুশরিকদের বলে দিন যে, আমি তোমাদের মেছাল (ছূরতান) একজন মানুষ, (হাক্বীক্বতান আমি একজন রসূল; যার কারণে) আমার নিকট ওহী মুবারক এসে থাকে।”

প্রকৃতপক্ষে উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্য কোনো মানুষের মতো বলা হয়নি। কারণ উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যেই يوحى الى অর্থাৎ ‘আমার নিকট ওহী মুবারক এসে থাকে’ এ বাক্যটি উনাকে সকল মানুষ থেকে আলাদা করে দিয়েছে। যেহেতু অন্যান্য মানুষের নিকট ওহী মুবারক আসে না। এর বহু উদাহরণের মধ্যে একটি উদাহরণ হচ্ছে حيوان (হায়ওয়ান) শব্দটি। যেমন ‘হায়ওয়ান’ বা প্রাণী বলতে মানুষকেও বুঝায় এবং অন্যান্য জীব-জন্তুকেও বুঝায়। তবে কি কেউ একথা বলবে যে, গরু-ছাগল, ঘোড়া-গাধা ইত্যাদিও মানুষের মতো ‘হায়ওয়ান’ নাউযুবিল্লাহ!
মূলত মানুষ হায়ওয়ান বটে কিন্তু গরু-ছাগল, ঘোড়া-গাধা প্রভৃতি হায়ওয়ানের মতো নয়। কেননা মানুষ হলো ‘হায়ওয়ানে নাতিক্ব’ অর্থাৎ বাক ও বোধ শক্তিসম্পন্ন জীব। অর্থাৎ মানুষ বিবেক, জ্ঞান ও বাকশক্তির অধিকারী। যেরূপ এ নাতিক্ব বা ‘বাকশক্তিসম্পন্ন’ শব্দটি মানুষকে অন্যান্য জীব-জন্তু হতে পৃথক করে দিয়েছে; তদ্রুপ يوحى الى অর্থাৎ ‘আমার নিকট ওহী মুবারক এসে থাকে’ পবিত্র বাক্যখানা আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্য সকল মানুষ থেকে পৃথক করে দিয়েছেন।

পবিত্র সূরা মারইয়াম শরীফ উনার ১৭ নম্বর পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম উনার মানব আকৃতি ধারণ করার কথা উল্লেখ করেছেন। এই পবিত্র আয়াত শরীফ উনার মধ্যেও হযরত জিবরীল আলাইহিস সালাম উনার ক্ষেত্রে ‘বাশার’ বা মানুষ শব্দটি ব্যবহার করা হয়েছে। এখন বাশার ছিফতের অধিকারী হওয়ার কারণে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যারা তাদের মতো মানুষ বলছে, তারা তাহলে হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে তাদের মতো মানুষ বলছে না কেন?

মূলত আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্য কোনো জিন-ইনছানের মতো মনে করা সুস্পষ্ট কুফরী। আর যে বা যারা কুফরী করবে, সে বা তারা চিরজাহান্নামী হবে।
অতএব, এ ধরনের কুফরী আক্বীদা থেকে সংশ্লিষ্ট সকলকে খালিছ তওবা করতে হবে। নচেৎ চিরজাহান্নামী হওয়া ছাড়া কোনোই গতি থাকবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×