somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন বদলের মেলাতে চেনাজানা মানুষগুলো বদলে কেন যায় ?পর্ব -১

১২ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আবদুল গাফফার চৌধুরীঃ


বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক ও অমর একুশের মহান গানের গীতিকার । নব্বইয়ের দশকে তার লেখা কলাম ছিল জনপ্রিয়তার শীর্ষে । ঘোষনা দিয়ে তিনি আওয়ামীলীগের পক্ষে লেখালেখি শুরু করেন ।সেটাও কিন্তু দোষের কিছু ছিল না।
তার বিচ্যুতি শুরু হয় বিরোধী মিছিলে গুলি করা ইকবালের ছবিকে কারসাজি হিসেবে মন্তব্য করে সিরিজ লেখার পর থেকেই ।এরই ধারাবাহিকতায় আমরা দেখি এখন তিনি জয়নাল হাজারীর সাথেও ভীষন সখ্য গড়ে তুলেছেন ।এক সময়ের কলম যোদ্ধা
হয়েছেন কলম সন্ত্রাসী ।

আসিফ নজরুল ঃ


জাহানারা ইমামের ডান হাত বলে পরিচিত ,ষ্পষ্টভাষী জনপ্রিয় আইনের শিক্ষক । হঠাত করে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নেতিবাচক মন্তব্য করা শুরু করেন ।জামায়তের নেতারাও এ সুযোগে তার বক্তব্যকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে শুরু করে ।এই ধারবাহিকতার শেষ কথা হল ,৬ দফায় ধর্ম নিরপেক্ষতা ছিলো না।

মুহম্মদ জাফর ইকবালঃ



এই ২১শে ফেব্রুয়ারীতেও বাংলাভাষার প্রতি দরদ দেখিয়ে কলাম লিখেছেন । বহু আগে ETV ঈদের অনুষ্টানে ভারতীয় হিন্দি ছবি “দিল ওয়ালে দুলহানিয়া লে জায়াঙ্গে” প্রচার করতে চাইলে তিনি নেতিবাচক কলাম লেখেন । ETV সেই ছবি আর প্রচার করেনি ।এরপর তাকেই দেখা যায় হিন্দি গানের তালে তালে নাচতে ।তার কিছু অন্ধভক্ত তার বিরুদ্ধে কিছু বললেই বলে,জাফর ইকবালের মত হয়ে দেখান । পৃথিবীতে কেউ কারো মত নয়, চাইলেও হতে পারবে না । তিনি নিজেও অন্যের সমালোচনা করে বই লেখেন ,তার থেকে টাকা পান ,জীবিকা নির্বাহ করেন ।

সজীব ওয়াজেদ জয় ঃ


পিতার স্পষ্ট নির্দেশ ছিল তার পরিবারের কাউকে যেন দুর্নিতী স্পর্শ না করে । এই ব্লগেই একটি লেখায় পড়েছিলাম কিভাবে ঋন নিয়ে সুধাসদন নির্মান করেছেন এবং কতকষ্টে সেই ঋন পরিশোধ করেছেন ।VOIP র অভিযোগ সত্য না হলেও
জ্বালানীখাতে তার ভুমিকা সন্দেহাতীত নয় । রাহুল গান্ধী,জয় ,তারেক প্রায় সমবয়সী যুবক ।বড়ই দুর্ভাগ্য যে, জয় চাইলে রাহুল গান্ধীর পথে হাটতে পারত ,কিন্তু সে হাটছে পুর্বসুরী আরেক যুবরাজ তারেকের পথে ।
মতিঊর রহমান ঃ


আফ্রিকার দেশগুলোতে খ্রিস্টানরা যখন ধর্ম প্রচার করতে আসে,তখন তাদের হাতে ছিল বাইবেল ,স্থানীয়দের হাতে জমির দলিল । কয়েক বছর যাওয়ার পর দেখা যায় ,যাজকদের হাতে উঠেছে জমির দলিল আর আফ্রিকানদের হাতে বাইবেল ।এর বড় উদাহরন জিম্বাবুয়ে । ৯০ ভাগ ভুমির খামারের মালিক সাদা চামড়ার যাজকদের উত্তরসুরীরা ।মানুষকে বদলে যেতে দিয়ে তিনি হয়ে যাবেন কর্পোরেট সম্রাট ,আর অন্যেরা পথের ফকির ।কারন সবাই বদলে যাওয়ার অঙ্গীকার করলেও তিনি তো করেননি । তত্ত্বাবধায়ক সরকারের আমলে লতিফুর লিস্টেড দুর্নীতিবাজ হওয়ার পরও মতি-এনামের অলিখিত চুক্তির কারনে তাকে গ্রেফতার হতে হয়নি । আমার ভীষনভাবে জানতে ইচ্ছে করে লতিফুর বদলে যাওয়ারস্বাক্ষর করেছিল কি না । করলে কি লিখেছে?

আবেদ খান


“কালের কন্ঠ” ও “টক অফ দ্যা টাঊন” খ্যাত বিখ্যাত কলাম লেখক আবেদ খান আজ ভুমিদস্যুর পোষা গোলাম । তার নৈতিকতা বোধ এতই বেশি ছিল যে , পাকিস্তানের পারভেজ মোশাররফ বাংলাদেশে এলে তার ব্যচমেট মে জ়্রে মঞ্জুর রশীদ খান সহ অন্যরা তার সাথে দেখা করলে তিনি সমালোচনা করে কলাম লেখেন । আজ তার নৈতিকতা কোথায় ?

শফিক রেহমান


এক সময়ের স্পস্টভাষী সাংবাদিক ,জনপ্রিয় ‘যায়যায়দিনের’ সম্পাদক । সুবিধাবাদী হয়ে তেজগাও প্লট নেন , সেখানকার রোডের নাম দেন লাভ রোড । এত সুবিধা নেয়ার পরেও শেষ রক্ষা হয়নি। দৈনিক যায়যায়দিনের সাংবাদিকদের বেতন না দিয়ে পালাতে গিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত আসেন । এরপর থেকেই শিফন শাড়ির আঁচলের নীচে বসবাস করেন ।

দৈনিক ইনকিলাব


জামাত শিবিরের কট্টরসমর্থক এই পত্রিকা ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোল হওয়ায় বিএনপি সরকারের শেষ দিকে জামাতবিদ্বেষী হয়ে উঠে ।মাঝখানে একবার শুনেছি ইনকিলাব ভবন নিলামে উঠতে যাচ্ছিল । বহু গন্যমান্য মানুষের চরিত্র হননকারী এই পত্রিকা আজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ।

ATN Bangla

বদরুদ্দোজা চৌধুরী মানুষকে রোগের চিকিতসা নিয়ে একটা অনুষ্টান করতেন ।২০০১ সালের নির্বাচনের প্রাক্কালে হঠাত করে ‘সাবাস বাংলাদেশ’ নামে আওয়ামীবিদ্বেষী একটি অনুষ্টান ধারাবাহিক প্রচার করতে থাকে ।পুরস্কারস্বরুপ বিএনপির সময় প্রচুর অর্থবিত্তের মালিক হয় মাহফুজুর রহমান । বিগত নির্বাচনের আগে হঠাত করে বংগবন্ধু ও বাংলাদেশ নিয়ে অনির্ধারিত অনুস্টান প্রচার শুরু করে দেয় । আগামীবার কোন দিকে যায় দেখার বিষয় ।

পর্ব -২
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০৪
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×