somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীর বিচার ঃসরকারের নিষ্কৃয়তা ও যুবলীগের চিল্লাফাল্লা

১৩ ই জুন, ২০১০ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা যে যাই বলুন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া মনে হচ্ছে ঝিমিয়ে পড়েছে ।সরকার এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে ।অযথা একথা সেকথা বলে কালক্ষেপন করছে ।অথচ ,দেখুন যুদ্ধাপরাধীরা মাত্র নয় মাসেই দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মিশনে সফল হয়েছিল ।

’৯২ সালে শহীদ জননী জাহানারা ইমাম যে আন্দোলন শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় দেশের তরুন প্রজম্ন আওয়ামীলিগকে ভোট দিয়েছিল যুদ্ধাপরাধীদের শাস্তি দেখতে পাবে বলে ।

কিন্তু হচ্ছে না , কিছুই হচ্ছে না ।

আওয়ামী সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সাথে বৈঠকের পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সত্তেও অন্যতম শীর্ষ যুদ্ধাপরাধী ও ধনকুবের মীর কাসিম আলি সৌদি গমন করেন ।


অপ্রাসংগিক হবে না তবুও উল্লেখ করা যায় , নিকট অতীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি বাবরবসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলেকে খুনের মামলা থেকে রেহাই দিতে ২০ কোটি টাকার বিনিময়ে বিমানবন্দর পার করে দিতে সহায়তা করেন ।মীরকাসিম আলীর ভিআইপি লাউঞ্জ দিয়ে দেশের বাইরে যেতে সহায়তা করার জন্য কে কত পেয়েছে তা কি আমরা কখনো জানতে পারবো ?

অতপর বহু কাঠখড় পোড়ানো শেষে মীরকাসিম দেশে ফেরত আসলে (নিশ্চয়ই কোন না কোন সমঝোতার ভিত্তিতে) আইনপ্রতিমন্ত্রী তাকে নিরপারাধ বলে ঘোষনা দেন ।এর পরই পত্রপত্রিকা ও ব্লগে আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলামের মীরকাসিম আলীর ইসলামি ব্যাংক থেকে
ঋন নিয়ে বাড়ি তৈরি করার খবর প্রকাশিত হয় ।ঋনের বাইরেও কি পরিমান অর্থ লেনেদেনের কারনেআইনপ্রতিমন্ত্রীর এই স্ববিরোধী অবস্থান তা হয়তো আমরা আর কখনোই জানতে পারবো না ।

তবে এটা বুঝতে পারি উন্নত দেশ হলে পরে সর্বোপরি সরকারের নীতি নির্ধারকদের বিবেচনাবোধ থাকলে পরে আইনপ্রতিমন্ত্রীকে এ পদে আর দেখা যেত না ।

মনে আছে বিএনপি সরকারের শেষ সময়ে জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ নাইকো থেকে গাড়ি উপহার নেয়ার কারনে তাকে পদত্যাগ করতে হয়েছিল ।কিছুদিন আগে যুদ্ধাপরাধীদের বিচারে নিযুক্ত প্রধান তদন্ত কর্মকর্তাকে অতীতের জামাত সংশ্রবের কারনেসম্পুর্ন নৈতিকতার দিক বিবেচনা করে পদত্যাগ করতে হয়েছিল ।অথচ বর্তমানের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জামাত সংশ্লিষ্টতা সত্তেও বহাল তবিয়তে আছেন ।

এখন ডঃ আলাউদ্দিন কি বলবেন ?এখন আপনার নৈতিকতা বোধ কথায় ?

সরকারের উপর মহলের সাথে অপরাধীদের এ ধরনের সখ্য কেবল অশুভ ইংগিতই বহন করে ।

আজ যুবলীগ পল্টনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সমাবেশ করেছে ।
Click This Link
আমার প্রশ্ন হল- কার কাছে তারা এ দাবি জানাচ্ছে ?কে তাদের এই দাবি পুরন করবে ?তারা নিজেরাই তো ক্ষমতায় ।এই সমাবেশ কি সরকারের অপারগতা প্রকাশের লক্ষন ?
নাকি তাদের শীর্ষ দুই পদে অধিষ্টিত মির্জা আজম ও জাহাংগীর কবির নানক যে খুনি-তাদের দিয়ে যে অন্য খুনিদের বিচার হবে না –তার মর্মবানী জনগনকে জানানো । আমরা তাদেরকে ভোট দিয়ে মাঠে নামিয়েছি কি উল্টো দাবী জানানোর জন্য না কাজ দেখানোর জন্য ?




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×