somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই লড়াইয়ে পিছু হঠার কোনো সুযোগ নেই, বিজয়ী না হওয়ার কোনো বিকল্প নেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত-শিবির বিরোধী মতাদর্শিক লড়াই চালিয়ে যাওটা মোটেও সহজ কাজ নয়। গত ৪০ বছর ধরে একটু একটু করে এদেশে মুক্তিযুদ্ধবিরোধী চেতনার বিকাশ ঘটেছে। বিকাশ ঘটেছে রাজাকারতন্ত্রের। মানুষের মধ্যে ধর্মীয় চেতনারও বিকাশ ঘটেছে। মানুষ ধর্মের ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল, উগ্র। ইসলাম ধর্মের প্রশ্নে মানুষের মধ্যে এক ধরনের ক্ষ্যাপাটে মনোভাব সৃষ্টি করা হয়েছে। আর এসব কিছুই ঘটছে রাজাকারদের হাত ধরে, আর রাজাকারতন্ত্র বিকাশে এবং রক্ষায় এই পরিবেশ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে।
আমাদের দেশে জামাতিরা যথেষ্ট সংগঠিত ও সক্রিয়। তাদের আশ্রয়-প্রশ্রয়দাতারাও শক্তিশালী। জামাতিদের মধ্যে অনেক তরুণ আছে, যারা মরলে শহীদ হবে-এই বিশ্বাস বুকে ধারণ করে। তারা মরতে এবং মারতে ভয় পায় না। পক্ষান্তরে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মনিরপেক্ষতার পক্ষে-তারা বহুধাবিভক্ত। আমরা জামাতিদের মারতে এবং মরতে ওদের মত অতটা প্রতিশ্রুতিবদ্ধ নই। আমাদের নিজেদের মধ্যে আছে অবিশ্বাস, দ্বন্দ্ব। আমরা ছাত্রলীগ-আওয়ামী লীগকে দেখলেই ভয় পাই, এই বুঝি তারা সব অর্জন দখল করে নিল। এই বুঝি সবকিছু দলের পকেটে ঢুকিয়ে দিল।
ছোট ছোট বামপন্থী দলগুলো দেখলও আমরা ভয় পাই। এই বুঝি অতিবিপ্লবীপনার ঢেউয়ে তারা সবকিছুকে বিচ্ছিন্ন দ্বীপে নিক্ষেপ করলো। তাদের অনেকের মনোভাব এমন-আওয়ামী লীগই দেশের প্রধান সমস্যা। তারা রাজাকারের চেয়েও অধম।
এমন একটা বৈরী পরিস্থিতিতে শাহবাগের আন্দোলন চলছে। এই আন্দোলন এখন নানা চ্যালেঞ্জের মুখে। দলীয়করণের থাবা থেকে মুক্ত রাখা, অতিবিপ্লবীদের সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে সবাইকে ধারণ করে এগিয়ে যাওয়া, মানুষকে ধারাবাহিকভাবে আন্দোলনে সামিল করা, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে টিকে থাকা, আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দেওয়া-এতসব দিক বিবেচনা করেই এখন আন্দোলনকারীদের করণীয় নির্ধারণ করতে হবে।
যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তাদের এখন সরব হওয়ার সময়। নীরব সমর্থন নয়, সরব অংশগ্রহণ চাই। অংশগ্রহণ, অর্থসহায়তা, লেখালেখি, যুক্তিতর্ক উপস্থান করে সারাদেশে রাজাকারবিরোধী একটা প্রপাগাণ্ডা ছড়ানো-এসব কাজ আমরা যে যার অবস্থানে থেকেই করতে পারি।
জামাতিরা কিন্তু সহজে হাল ছাড়ার পাত্র নয়। কাজেই আমাদেরও ইস্পাত কঠিন দৃঢ়তা প্রয়োজন ওদের বিরুদ্ধে। ওরা হত্যাকাণ্ড শুরু করে দিয়ছে। খুন হামলা আরও হবে। সতর্ক হতে হবে সবাইকেই। রুখে দাঁড়াতও হবে সবাইকেই। মনে রাখতে হবে-এই লড়াইয়ে পিছু হঠার বা বিজয়ী না হওয়ার কোনো বিকল্প নেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×