somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাট্যসাহিত্যে সবচেয়ে ক্ষুদ্রতম-সফল পূর্ণাঙ্গ পঞ্চাঙ্ক

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাটকটি সম্ভবত পৃথিবীর নাট্যসাহিত্যে সবচেয়ে ক্ষুদ্রতম-সফল পূর্ণাঙ্গ পঞ্চাঙ্ক; ইটালীয় নাটক । প্রায় সাড়ে ৬০০ বছরেরও আগে রচিত হয় । শেক্সপীয়রের জন্ম তখনও হয়নি । ‘ভারতী’ পত্রিকাতে ৩৪ বর্ষ তৃতীয় সংখ্যা ১৩১৭ সালের আষাঢ় মাসে ভারতীয় ভাষার মধ্যে প্রথম বাংলা ভাষাতে অনুবাদ প্রকাশিত হয় ।
অনুদিত নাটকটি আমরা (‘এবং নৈকট্য’ – বিশেষ সংখ্যা ) যেভাবে পেয়েছি অবিকল সাজানোর ক্ষেত্রে সেভাবেই ছেপে দিলাম ।

পঞ্চাঙ্ক নাটক
[প্রায় ৬ শত কবি বৎসর পূর্বে ইতালির গাওভেনী ভেন্টুরা (Giovanni Ventura) এক পৃষ্ঠার মধ্যে একখানি করুণ রসাত্মক পঞ্চাঙ্ক নাটক লিখিয়াছিলেন । নাটকটির নাম রসমুন্ডা (Rasmunda) । ইতালির টুরীণ ও মিলান প্রদেশে বহুবার এই নাটকের অভিনয় হইয়াছিল । অভিনয়ক্ষেত্রে রসমুন্ডা জনসাধারণের মনোরঞ্জন করিতে সমর্থ হইয়া তৎকালীন নাটকগুলির মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছিল । আমরা এই ক্ষুদ্র অথচ পঞ্চাঙ্ক নাটকখানির সম্পূর্ণ বঙ্গানুবাদ নিম্নে প্রকাশ করিতেছি । ]
গাওভেনী ভেন্টুরা প্রণীত – নাট্যোক্ত চরিত্র ----
এলবিয়ান : রাজা
রসমুন্ডা : রাণী ( রাজা কূনীমন্ডের কন্যা )
পেরিডেন্স : নফর

প্রথম অঙ্ক
মদ্যপূর্ণ নরকঙ্কাল রসমুন্ডার মুখের সন্মুখে ধরিয়া এলিয়েন বলিলেন ---
পান কর ।
রসমুন্ডা ॥ ( পানপাত্র দেখিয়া আতঙ্কে শিহরিয়া ) – ওঃ !
এলবিয়ন ॥ আমার আদেশ -- পান কর ।
রসমুন্ডা ॥ (মদ্যপান করিতে করিতে) তুমি অধঃপাতে যাও ।

দ্বিতীয় অঙ্ক
এলবিয়ন ॥ (প্রেম-বিহ্বল) – প্রিয়তমে, এত বিষণ্ণ কেন ?
রসমুন্ডা ॥ কিরূপে প্রসন্ন থাকব বল ?
এলবিয়ন ॥ অতীতের কথা ভুলে যাও, প্রিয়ে ।
রাজা রসমুন্ডার দিকে অগ্রসর হইলেন ।
রসমুন্ডা ॥ (সরিয়া যাইয়া ) যাও আমাকে স্পর্শ করো না ।
এলিয়ন ॥ রসমুন্ডা, আমাকে তুমি ঘৃণা কর ?
রসমুন্ডা ॥ ঘৃণা ? না ।

তৃতীয় অঙ্ক
রসমুন্ডা ছুরিকার ধার পরীক্ষা করিতেছিলেন । পরে উচ্চস্বরে ডাকিলেন
---- গোলাম ।
পেরিডেন্স প্রবেশ করিল এবং জানু পাতিয়া বসিয়া বলিল --- মহারাণী !
রসমুন্ডা একটু থামিয়া, পরে পেরিডেন্সের প্রতি প্রেম-চকিত নয়নে দৃষ্টিপাত করিলেন । ধীরে ধীরে বলিলেন – গোলাম, আমি তোমাকে ভালবাসি ।
পেরিডেন্স চমকিয়া কহিল --- অ্যাঁ --- সেকি !
রসমুন্ডা ॥ হ্যাঁ, এস – কাছে এস ।
রাণী নফরকে আলিঙ্গন করিলেন ।

চতুর্থ অঙ্ক
পার্শ্বস্থকক্ষে রাজা সুপ্তিমগ্ন । তাঁহার নাসিকাধ্বনি শুনা যাইতেছিল ।
রসমুন্ডা পেরিডেন্সের হস্তে ছুরিকাপ্রদান করিয়া ব্যগ্রকন্ঠে বলিলেন – যাও,
এই মুহূর্ত্তে খুন কর ।

পেরিডেন্স ॥ (ইতস্তত করিয়া ) রাজাকে খুন করব ?
রসমুন্ডা ॥ হ্যাঁ, রাজা ! – যে রাজা তোমার প্রেমের প্রতিদ্বন্দ্বী !
পেরিডেন্স ॥ তবে ----
পেরিডেন্স দ্রুতপদে রাজার শয়নগৃহের দিকে গমন করিল



পঞ্চম অঙ্ক
নেপথ্যে রুদ্ধ কন্ঠে রাজা চীৎকার করিয়া উঠিলেন – রক্ষা কর !
রসমুন্ডা ॥ (শব্দলক্ষ্যে ) – তোমার নিপাত হোক ।


(রক্তাক্ত ছুরিকাহস্তে প্রবেশ করিয়া )
পেরিডেন্স ॥ কাজ শেষ !
রসমুন্ডা পেরিডেন্সের হস্ত হইতে ছুরিকা কাড়িয়া লইলেন এবং তাহার অগ্রভাগ ঊর্ধ্বে তুলিয়া তীব্র কন্ঠে বলিলেন --- পিতা ! পিতা ! – এই রক্ত পান করে আজ তোমার আত্মা তৃপ্ত হোক !

॥ যবনিকা ॥


### ‘এবং নৈকট্য’ – বিশেষ সংখ্যা, শারদ উপলক্ষ্যে জুলাই – ডিসেম্বর ১৯৯৬ । রসমুন্ডা : গাওভেনী ভেন্টুরা --- অনুবাদ : শ্রী কার্তিকচন্দ্র দাসগুপ্ত ।

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×