তখন আমরা একতলার ভাড়া বাসায় থাকতাম। এর আগে একতলায় কখনো থাকিনি, তাই একতলায় থাকলে কিছু বিশেষ সুবিধা-অসুবিধা পাওয়া যায় সেসব আগে জানা ছিলনা। অসুবিধাগুলোর মধ্যে প্রধান ছিল চোরের ভয়, মানুষের চেঁচামেচির প্রাবল্য, পোকামাকড়ের উপদ্রব। সুবিধা ছিল একতলা বলে গাছ লাগানোর মত কিছু জায়গা পাওয়া। শহরতলীতে উঠান পাওয়া কল্পনাতীত সৌভাগ্য, হোক না সে উঠানের আয়তন বারান্দার সমান। সেখানে আগে থেকেই লাগানো ছিল ফুলগাছ, আমাদের সংযোজন পালং শাক, গাঁদাফুল। বর্ষাকালে উঠানে একহাত পানি জমে যেত। সেটা বাড়ির বড়দের জন্য অসুবিধা, আর আমার জন্য বিস্তর সুবিধা। অতটুকু পানিকেই আমার পুকুর ভাবতে ভালো লাগত। জানলার পাশে ছিল পড়ার টেবিল, সেখানকার চেয়ারটায় বসে পুকুরপাড়ে বসে আছি ভাবতাম। কাগজের নৌকা তখন কার কাছ থেকে শিখেছিলাম মনে নেই। কাগজের নৌকা আর প্লেন, এ দুটো অরিগামি যে কেউ জানে, কার কাছ থেকে শেখা সেটা হয়ত অনেকেই আমার মত মনে করতে পারবেনা। কাগজের নৌকা বানিয়ে পুকুরে ভাসাতাম। জানালার গ্রিল থেকে নৌকা ছাড়ার সময় অনেক সময় উল্টে পড়ত। ঠিকঠাক যেগুলো পড়ত তারা ভাসতে ভাসতে এধার থেকে ওধার চলে যেত। অদ্ভুত সেই দৃশ্য, অদ্ভুত সেই আনন্দ। মফস্বলে বেড়াতে গেলে যেখানে সেখানে পানি জমে যেত। রঙ্গন ফুলের গুচ্ছ থেকে কিছু ফুল ছিঁড়ে ঐসব পানিতে ভাসাতাম। রঙ্গন কে তখন শাপলা মনে হত। একতলা ছেড়ে আসার সাথে সাথে পুকুরকেও ছেড়ে আসতে হয়েছে। একবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম অনেক কাগজ সাথে নিয়ে। সত্যিকারের পুকুরে ভাসাবো নৌকা। বাস থেকে নেমে রিক্সা করে গ্রামের বাড়ি পৌঁছাতে হয়। বাড়ি পৌঁছানোর আগেই ঘনঘন চিৎকার শুনছিলাম। পৌঁছানোর পর শুনলাম গ্রামের এক ছেলে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে। সেদিন পুকুরের ধারেকাছেও যেতে দেওয়া হয়নি আমাকে। এরপর একদিন কি মনে করে নৌকা বানাতে গিয়ে দেখি, বানাতে পারছিনা, কাগজের ভাঁজ কোথায় দিতে হবে কিছু মনে নেই। আজ অনেকদিন পর নৌকা বানাতে ইচ্ছা করছে। ইন্টারনেটের কল্যাণে সাম্পান, ডিঙি আরো কতরকমের নৌকা শেখার সুযোগ আছে। কিন্তু একতলার অভাবে ছোট্ট পুকুরটা নেই।
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।