তৈরি ছিলো আগ্নেয়গিরির জ্বালামুখ।
আমার স্বপ্নের স্বদেশে বইছে এখন
রক্তনদী, পিছঢালা পথে প্রবাহমান
গলিত লাভা, মৃতদেহের অপেক্ষায় সেই
পুরোনো শকুন, প্রজন্মের অমিত সাহস
এই পথ এখন তোমার, এই পথ মুক্তির
যাও মুক্ত করো তোমার নিজস্ব ভূমি,
উদ্বাহু তোমাকেই ডাকছে বাংলাদেশ!
এসো অগ্নি! এই নদী তোমার, এই রাজপথ
তোমার, এই রক্তাক্ত জনতা এখন তোমার,
শাহবাগ প্রজন্ম চত্বরের সূর্যপ্রভা মাটি ছুঁয়ে
শপথ করেছো তুমি, যাও শোধ করো প্রতিশ্রুত ঋণ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

