কালরাতে দৈবাগ্নিতে পুড়ে গেছে সব
বিছানা, বালিশ, শরীরের তৈজস,
তোমার স্পর্শের আঙ্গুল বেয়ে উঠা
নাভীমূলের গহীন-গভীরে কোমলকামনালতা
তাও, সারারাত পুড়ে পুড়ে ক্লান্তিতে
নুয়ে পড়া যেন সাদা সাদা ছাই শুধু
অবশেষ; ধ্বসে গেছে সুরক্ষা প্রাচীর, শেষ রাতে
বেজে বেজে থেমে গেছে তৃষ্ঞার তেহাই!
যাতনারা সব ছেড়ে গেছে, দগ্ধ-বিজনে
নাছোড় যে জেগে আছে সে আমার
আত্মাশ্রয়ী তোমাকে পাবার মোহ!
এখানে আমার মুক্তি নেই, ধ্রুব নক্ষত্র!
যদি না তুমি কোনো এক জন্মে আমাকে
তোমার নিয়তি বলে মানো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




