ঘরের দরজা জানলা সব আটা সুযোগ নেই প্রয়োজনের বেশি অক্সিজেন ঢোকারও এর মধ্যেই দেখি একটা সবুজ পান্নারঙ সুতানলী সাপ! আমার মায়ের হাতের নকশীকাঁথার নীচে, ও ফিস ফিস করে বললো নাইসটু মিট ইউ! আমার নাম একা, কবিরা বলে নৈঃসঙ্গ! এখানে কি চাও? একটু ইতস্তত করে বললো চাই না কিছুই, আমি কারো কাঙ্খিতও নই, জায়গা খালি পেলেই সুড়ুৎ করে ঢুকে পড়ি,বাইরে বেশ জাঁকালো শীত, একটু উষ্ণতা চাই! বলেই সে ঢুকে পড়ে আমার আকাশনীল অন্তরবাসের নীচে, উফ্ কি নারকীয় শীতলতা আমাকে আস্টেপৃষ্টে চুমু খেতে থাকে, আমি কাঁদি ককাই ত্রিশটি কম্বলের প্রতিরোধ গড়ে তুলি। পান্নারঙ নৈঃসঙ্গ সুতানলী আমাকে ছোবলে ছোবলে মৃত্যুর কোলে ফেলে দিয়ে হাহাহা করে হেসে উঠে সে হাসি আমার মৃত করোটি এফোঁড় ওফোঁড় করে শ্মশানের শকুন হয়ে উড়ে যায়, ফিরে এসো পান্নারঙ সুতানলী, আমার কোনো প্রেমিক নেই! তুমি আমার বাথটাবের রেডওয়াইন হবে? আমি তোমার প্রেমে পড়েছি, নরকের শীতল পান্নারঙ সুতানলী! আমি তোমাকে ভালোবাসবো খুব।
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।