somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতির নির্মমতা আর আমাদের ভাল থাকা....

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাল্লাগেনা...........
মাঝে মাঝে যখন একা ছাদে উঠে বসে থাকি,,,,,,,,,,,,,নিজের মনে মনে বলে উঠি ভাল্লাগেনা...............
একা একা রাস্তায় যখন নিজের মনে হাটতে থাকি.............মনে মনে বলে উঠি
ভাল্লাগেনা...........
একান্ত প্রিয় কারো ফোনে হয়তোবা একশবার বলে উঠি ভাল্লাগছেনা...........................


কিন্তু যখন আমি ১০০০ টাকা দামী স্নিকার পড়ে রাস্তায় বের হয়ে দেখি আমার বয়সী এক ছেলে খালি পায়ে হেটে ফেরী করছে................


কিন্তু যখন..............রাস্তায় দেখি আমার বয়সী একটা ছেলে বগলে ক্রাচ নিয়ে হেটে যাচ্ছে....................

যখন দেখি..................আমার দাদার বয়সী একজন বুড়ো চাচা তিনজনকে রিকশায় নিয়ে ঘামে নেয়ে টেনে নিয়ে যাচ্ছে.....................

যখন দেখি..................এক মা তার ৬ মাস বয়সী শিশুকে রাস্তার পাশে বেধে রেখে নিজের একবেলা ভাতের ব্যবস্হা করতে ছুটছে...............

যখন সেই মাকেই প্রচন্ড শীতের রাতে তার বাচ্চাকে পাশে নিয়ে ফুটপাতে শুয়ে কাঁপতে থাকতে দেখি............

দেখি এক বৃদ্বাকে,,,,,,,,,,যার এখন নিশ্চিন্তে বিছানায় শুয়ে মৃত্যুর প্রতীক্ষা করা উচিত,,,,,,,,,,,,তিনি আমার নিজের বাড়ীতে দিনরাত খাটছেন কেবল দুইবেলা আহারের জন্য....................

দেখি আমার বয়সী এক সিগারেট বিক্রেতাকে................আমাদের দিকে অবাক চোখে চেয়ে থাকতে......................যখন আমরা নদীর পাড়ে বসে নিশ্চিন্তে সিগারেট ধরিয়ে দেশের অবস্হা আর নারী নিয়ে তর্ক জুড়ে দেই...............আর একটু পর পর স্প্রাইটের বোতলে টান দিতে থাকি.............................


যখন আমরা হোটেলে ঢুকে ক্ষিদার তাড়নায় অর্ডার দেই বিরিয়ানীর..................আমার ছোট ভাইয়ের বয়সী এক শিশু
খাবার নিয়ে এসে কিছুদূর গিয়ে এক অদ্ভুত চোখে আমাদের গোগ্রাসে খাওয়ার দৃশ্য দেখতে থাকে........................

আমাদের সবার অতি পরিচিত হাসিখুশী মুয়াজ্জিনকে যখন সামান্য একটা ঈদের নতুন পান্জাবির আবদারের জন্য তার ছোট্ট ছেলেকে সবার সামনে চড় মারতে দেখি..................


সেই আমরা হয়তোবা ব্লগে বা জম্পেশ কোন আড্ডায় কিছুক্ষন পর ডায়লগ দেই---------
দারিদ্রতামুক্ত আদর্শ সমাজ গড়া....................ক্ষমতাসীন লোভী অমানুষ....................চোখের পানি ধরে রাখতে না পারা................পৃথিবীকে নতুন করে গড়ার স্বপ্ন দেখা,,,,,,,,,,,,,,,,,,,অন্ন-বস্ত্র-বাসস্হান.....................

হেন আর তেন...........আরো কত কি?????

আমরা পারিনা,,,,,,,,ছেলেটির চোখের সামনে খাওয়া থামিয়ে দিতে......কিংবা আমাদের পুরাতন একটা পান্জাবী ছোট্ট ছেলেটিকে দিয়ে দিতে,,,,,,,,,,,,বা সেই ছেলেটিকে স্প্রাইটের বোতল থেকে ভাগ বসাবার অনুরোধ করতে.........................বা সেই ছোট্ট শিশুটার জীবনের একটা ব্যবস্হা করে দিতে..............................

আমরা বুড়ো চাচাকে কিছু টাকা ভাড়াও বেশী দেই না................বরং তর্ক করি আরো কম দেবার আশায়.............................
আমাদের বাসার কাজের বৃদ্বাটি যখন কাপড় ধুতে থাকেন...............আমরা আমদের মাত্র একদিনের পরনের জিনসটা গিয়ে ছুড়ে দিই ধুয়ে দেবার জন্য......................


তবে আমাদের হয়তোবা তখন কিছুটা উপলব্ধি হয় যে...............
আমরা ভাল আছি..............

হয়তোবা সেই রাত্রেই প্রেয়সীর ফোন কলে আবার বলে উঠি............

ভাল লাগেনা..........কিচ্ছু ভাল লাগেনা..............













সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১২
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×