মৃত্যুর আগ মুহূর্তে
আজ মনে হল জীবনটা আসলেই ছোট
ঠিক যেন চন্দ্রবিন্দুর মত,
কত অজস্র কাজে জর্জরিত ছিল আমার এ জীবন
আজ সেগুল কে গলাধ্বকরণ করল; নিশীথিনী
ঠিক যেন আমাবস্যার শশাঙ্কের মত,
এই ত সেদিন মার কোলে খেলছিলাম
অথচ সে ত কবেকার কথা
ঠিক যেন পূর্ণিমার চাদের মত।
আজও মনে পড়ে সেই দিন গুলি?
আহ! সেই দিন গুলিও রইলনা মোর কাছে।
মনে পড়ছে না আর কিছুই ,
সবই হারিয়ে যাচ্ছে নিশীথিনীর করাল গ্রাসে।
আজ মনে হল আমি মুক্ত
মুক্ত সেই সকল বাঁধন থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


