সামনে অনেক ভয়াভবহ পরিস্থিতির জন্য সবাইকে প্রস্তুতি নিতে হিবে।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তাই বলছে।
কিছু তরুন মনে জেগে উঠেছে বিদ্রহের আগুন আর কিছু তরুনের মনে জেগে উঠেছে
হিংসা ও ক্ষমতার লোভ।
ডু ওর ডাই পজিশনে সবাই।
দেয়ালে পিঠ ঠেকে গেছে জামাতের।
১/১১ এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি সামনে সৃষ্টি হওয়ার অপেক্ষায়।
আওয়ামীলীগ চাইবেনা ক্ষমতা ছাড়তে।যে কোন মুল্লেই ক্ষমতা ধরে রাখতে চাইবে।
কারন এবার ক্ষমতা ছাড়লে তার পরবর্তী ফলাফল তাদের ভালই জানা আছে।
বিএনপি ও ভালো করেই জানে এবার না আস্তে পারেলে তাদের পুরো দল ই
বিপর্যয়ের মুখে পরবে যা সামলে নেয়া হবে অত্যন্ত কঠিন।
আবারও রক্তাক্ত হবে রাজপথ,
আবারও খালি হবে মায়ের বুক
আবারও ডুকরে কেদে উঠবে কোন পিতার মন।
আবারও কিছু তাজা প্রান ঝরে যাবে।
আবারও কিছু মানুষ পঙ্গুত্ব বরন করবে।
আমি চাই এই রক্ত গুলো জমা থাকুক আমার দেশের সীমান্ত রক্ষায়।
আমি চাই এই তাজা প্রান গুলো মজুদ থাকুক ভবিষ্যৎ শত্রু মোকাবেলায়।
আমি এমন দিন চাই যেই দিন রাজনৈতিক এক পক্ষ অন্য পক্ষকে সাধুবাদ জানাবে বিজয়
উপলক্ষে।
আমি রইলাম সেই দিনের অপেক্ষায়।
আমি এমন স্বাধীনতা চাই যা আমার ভাইকে কেড়ে নিবেনা।
আমি এমন স্বাধীনতা চাইনা যা ভাইয়ে ভাইয়ে একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিবে।
আমি এমন স্বাধীনতা চাইনা যা কোন একটি পরিবারের সব স্বপ্নকে ধংস করে দিবে
আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

