somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চোরাবালি-
পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

ঠিল ছুরে চুরি আর ছুরি ধরে ডাকাতি

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকের আম চোর আগামী দিনের ডাকাত-
গতকালের পোষ্টের অধিকাংশই এই চুরির পক্ষে। কেও বলেছেন ডাকাত হতে পারি নাই; যাকগে সেসব কথা; মূল বিষয় নৈতিকতা শিক্ষা। ছোট থেকে যদি নৈতিকতা শিক্ষা না পায় তা হলে বড় হলে সে যে ঘরেরই হউক না কেন সে ডাকাতই হয়। পড়া লেখা শিখে হয় কলমের মাধ্যমে ডাকাত আর না শিখলে হয় ছুরি ধরে ডাকাত। ছুরি ধরে ডাকাতির চেয়ে কলম ধরে ডাকাতি বহুগুন ভয়ংকর তা আমরা আজ টেরপাচ্ছি হারে হারে অবশ্য যারা বোঝার ক্ষমতা রাখে। এই গার্মেন্টস ট্রেডে কামলা খাটতে এসে বহু ধরনের ডাকাত, ছিনতাইকারীর কবলে প্রতিনিয়ত পরতে হয়।

২০০৪/৫ সালের দিকের কথা; কামলা খাটি সাভারে। ঠিক আসরের আগে স্বাক্ষর করাতে উঠলাম কাস্টমস কার্যালয়ে; সফেদ দাড়ি; রুপেও মাশাল্লাহ, দেখলেই শ্রদ্ধা হওয়ার মত চেহারা; নামাজ পড়তে যাবেন বলে ওজু করা অবস্থায় স্বাক্ষর করলেন; ইতস্তঃ করছি তার সম্মানী নামের ঘুষটা দিব কি দিব না (ঝামেলা এড়াতে প্রতি স্বাক্ষরে রেট বাধা); ইতস্তঃতা দেখে নিজেই বলে বসল, তারাতাড়ি করেন নমাজে যাব; টাকাটা বের কের দিয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া আর কিছুই করার নাই।

২০০৫ একটা সমস্যা নিয়ে কাস্টমস্ কার্যালয়ে; শুক্রবারে ফোনে কথা বললে শনিবারে সময় দিলেন। তো শনিবারদিন দীর্ঘ সময় সমস্যাটা নিয়ে আলাপ করলে উনি আস্বস্ত করলেন যে সমাধান করে দিবেন। কথার ফাকে যে হারে আল্লাহ খোদার নাম নিলেন আমি তো ভয়ই পেয়ে গেলাম; পরে আমার ইতস্ততা দেখে সরাসরিই বলে বসল- রেট, যা হউক উপায় নাই, সেটেল করেই বের হতে হল।

মহানগর গোধুলিতে টিট ইনচার্জ একজন আছেন কালো চেহারার স্বাস্থ্য ভালো; চট্টগ্রাম থেকে মহানগর গধুলিতে প্রায়শই দেখতে পাওয়া যায়। মাস চারেক আগে, কিছু যাত্রির সাথে অবৈধ টাকা নেওয়া নিয়ে কথা লেগে গেল; কেবিনের রো'তে টাকা নিয়ে লোক দাড়ি করিয়ে রেখেছেন; কোন এক যাত্রি বলেছে আপনারাতো টাকা নিয়ে অবৈধ ভাবে যাত্রি দাড় করিয়েছেন। দাপটের সঙ্গে উত্তর করল- ঘুষ নিব না কি করব; যত ইচ্ছে নিব যা পারেন করেন; ছেলেকে চাকরি দিতে ২৫লাখ গেছে; আমাকে ঘুষ নিতে হবে না। সেটাকা কোথা থেকে আসবে।

চট্টগ্রাম বন্দরে এক নতুন অফিসার এসেছেন, কোন নিয়মনীতি বুঝিনা প্রতি কনটেইনারে ২০হাজার দিলেই স্বাক্ষর হবে না হলে হাজারও সমস্যায় ইমপোর্টারের অবস্থা কাহিল। বাধ্য হয়ে মাথানত কিছু করার নেই।

এরকম হাজারও সমস্যা প্রতিনিয়ত কাধে নিয়েই পথ চলি; এদের কাছে কোনকিছুই আজ চুরি না; সম্মানী, অনেকে তো বলে বসে "হক" বা অধিকার। ছোটবেলার দুরন্তপনায় চুরি আর আজ আভিযাত্যের টানে ডাকাতি। শুধু ছুরি ধরে ডাকাতি আমাদের নজরে আসে; এসবকিচু আড়ালেই থেকে যায় কারণ তারা ভদ্রপোষাক পড়ে, রংকরা বাড়ীতে থাকে, ঠান্ডা বাতাসের গাড়ীতে চড়ে। এদের ডাকাত অথবা ছিনতাইকারী বলার কোন সুযোগ নাই। যে যাই বলুক আমি বলব ছোটবেলা থেকে নৈতিকতা শিক্ষার অভাবেই আজ তাদের এই দুরাবস্থা।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×