একটা সময় ছিল যখন রাজনিতী, পৌরনিতী, অর্থনিতী এসব কিছুই বুঝতাম না। নিজের খেয়ালে দৌড়ে বেড়িয়েছি, এ রাস্তা থেকে ও রাস্তা। কখনো মাটির রাস্তায়, কখনো পিচঢালা রাস্তায়। কি যে নির্মল আনন্দের দিন ছিল আমার। রাস্তার অপরিচিত লোকদের সাথে পরিচিত হই, তাদের ভাবনার সাথে পরিচিত হই আর অভিভূত হই। এভাবেই দিন কেটে যাচ্ছিল বেশ। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম রাস্তায় মানুষ যেমন থাকে সাপও থাকে। সাপ আমি যতটা ভয় পাই ঠিক ততটাই ঘেন্না করি। আজ পর্যন্ত খালি চোখে সাপ পুরোপুরি দেখতে পারিনি। অন্যান্য দিনের মত একদিন রাস্তায় মনের আনন্দে ঘুরে বেরাচ্ছি হঠাত্ একটা কুতসিত কদাকার কিম্ভুতাকার সাপ দেখে আমি যতটা না ভয় পেলাম তার চাইতে বেশী অবাক হলাম এত কুতসিত আকৃতি দেখে। এতদিন জানতাম সাপ যদি মানুষ দ্বারা আক্রান্ত হয় তাহলেই মানুষ কে ছোবল মারে কিন্তু এই সাপ একদম কোন কারণ ছাড়াই আমার দিকে তেড়ে এলো। আমি কোনরকমে পালিয়ে বেঁচেছিলাম! সেইথেকে আমার রাস্তায় ঘুড়ে বেরানো বন্ধ। সত্যি বলতে কি আমার ভিষণ দমবন্ধ লাগে এমন চুপচাপ বসে থাকতে। দূর থেকে পরিচিত রাস্তা, পথচারিদের দেখে আমি নস্টালজিক হই কিন্তু সাপের কুতসিত রুপ আমাকে ও রাস্তায় আর যেতে দেয়না। আমি জানিনা সাপটা কি কোন রাজনিতীর অংশ না কি পৌরনিতীর অংশ না কি অর্থনিতীর অংশ ছিল। আমার এখন ঘর থেকে জানালা দিয়ে খোলা আকাশ দেখার দিন। আমি আকাশ দেখি। আকাশে কোন ক্ষতিকর প্রাণি থাকেনা। রাস্তার চেয়ে আকাশ তুলনামুলক নিরাপদ।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।