somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ জুতা থেরাপি- ইসলামিক টিভির সিএনইকে ডিবিতে তলব !

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নৌ-মন্ত্রীর প্রতি জুতা নিক্ষেপের সংবাদ প্রচার করায় ইসলামিক টিভির চিফ নিউজ এডিটর এ ডি এম সাদ বিন রাব্বিকে তলব করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার মধ্যরাত ১২টা ১০ মিনিটে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে এ ডি এম সাদ বিন রাবিকে তলব করে।

০১৮২৮১৭৯৯৯১ নম্বর থেকে ফোন করে বলা হয়, ‘আপনারা তো নৌ-মন্ত্রীকে জুতা মারার ঘটনাটি ফলাও করে প্রচার করেছেন। আমাদের কাছে খবর আছে, ওই ভিডিও ফুটেজ ও সংবাদ বিভিন্ন গণমাধ্যমে সরবরাহ করেছেন। বিষয়টি ভালো করেননি। আপনি সকাল ১১টায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসবেন।

এ প্রসঙ্গে ইসলামিক টিভির চিফ নিউজ এডিটর জানান, বিষয়টি তিনি সাংবাদিক নেতৃবৃন্দকে অবহিত করেছেন। তিনি বলেন, সাগর-রুনির হত্যাকারীদের বিচার দাবিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির কারণে যাওয়া সম্ভব হয়নি।

ডিবি কার্যালয়ে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে সাংবাদিক রাব্বি বলেন, আমি বিষয়টি সাংবাদিক নেতৃবৃন্দকে জানিয়েছি। তারা আমাকে ডিবি কার্যালয়ে যেতে না করেছেন।

এ বিষয়টি নিয়ে গোয়েন্দা পুলিশ বাড়াবাড়ি করলে থানায় জিডি করবেন বলে জানিয়েছেন ইসলামিক টিভির সিএনই।

এ বিষয়ে ডিবি পুলিশের ওই নাম্বারে যোগাযোগ করা হলে অন্য একজন ফোন রিসিভ করে সময়ক্ষেপণ করেন এবং সাংবাদিক পরিচয় পেয়ে রং নাম্বার বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বলেন, এটি ডিবি পরিদর্শক হায়দার আলীর নাম্বার। তিনি এই মুহূর্তে বাহিরে আছেন।

এ ব্যাপারে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার গাজী রবিউল ইসলাম বলেন, পরিদর্শক হায়দার আলী নামে ডিবিতে কেউ নেই। তাছাড়া ডিবি পুলিশ এই ধরনের (সাংবাদিকদের হুমকি) কর্মকান্ড পরিচালনা করে না।

প্রসঙ্গত : মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামী রাজনীতি সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়ার ঘটনায় গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় নৌ-পরিবহনমন্ত্রী শাহাজান খানের প্রতি জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা গেছে, ওই দিন শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ১৫তম আন্তর্জাতিক তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠানে নৌ-মন্ত্রী শাহাজান খান প্রধান অতিথির বক্তৃতা দেয়ার সময় এ ঘটনা ঘটে।

যা প্রচার করে ইসলামি টিভিতে প্রচার করা হয়। আর ইসলামিক টিভির বরাত দিয়ে পরদিন বিভিন্ন জাতীয় দৈনিক তা প্রচার করা হয়।

সূত্র: Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×