somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর সংস্পর্ষ!!

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনটা ছিল স্বাধীনতার মাস ১১ মার্চ ২০১২ রবিবার।
আমার স্কুলের বন্ধুদের একটা সার্কেল আছে। যারা আমার অনেক কাছের। আমাদের মধ্যে কোন গোপন কথা নেই।
৫ মার্চ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম, আমরা স্কুলের সব বন্ধুরা মিলে বান্দরবানে একটা পিকনিক করব ১১ মার্চ তারিখে। প্রায় ৩ বছর পর আমরা সবাই পিকনিকের আয়োজন করতে যচ্ছিলাম। তাই স্বভাবতই আমরা অনেক এক্সসাইটেড ছিলাম। ৫ তারিখের পর থেকে আমরা দিন গুনা শুরু করলাম, কবে ১১ তারিখ আসবে। আমাদের কয়েকজন বন্ধু তারা দেশের বিভিন্ন প্রান্তে থাকে। তারাও এই পিকনিকে আসবে বলে কথা ছিল। আমরা সবাই নিজ দায়িত্ব বন্টন করে নিলাম। আমার এক বন্ধু নাম সাগর আর আমার দায়িত্ব পড়ল গাড়ি ঠিক করার। আমরা দুইজনে মিলে গাড়িও ঠিক করলাম পিকনিকের জন্য।

১০ তারিখ আমাদের একটা মিটিং বসল শেষ প্রস্তুতির খবরাখবরের জন্য। আমরা যার যার দায়িত্ব ঠিকমত পালন করেছিলাম। ফলে অনেক আনন্দ লাগছিল।

কিন্তু আমাদের আনন্দ দুঃখে পরিণত হতে বেশিক্ষণ লাগল না।

সে দিন সিদ্ধান্ত হল পিকনিকের দিন অর্থাৎ ১১ তারিখ সকাল ১০টার মধ্যে আমরা সবাই নিউ মার্কেটে সবাই একসাথে হব। আমরা বান্দরবানে দুইদিন থাকব। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। ১০ তারিখ অনেক রাত পর্যন্ত আমরা একসাথে ছিলাম। যাওয়ার সময় সাগর বলল সকালে আমি যেন ওর বাসায় আসি তারপর একসাথে মার্কেটে যাব। আমি বললাম ঠিক আছে। যাহোক রাতটা কোনমতে কাটালাম।

তারপর দিন অর্থাৎ ১১ তারিখ আমি সকাল ৮টা বাজে আমি ওর বাসায় পৌছালাম। ওর দেরি হতে দেখে আমি ওর সাথে আরো বকাবকি করলাম। যাহোক ও রেডি হয়ে আমার সাথে বের হল। ওর বাসা হল খুলসীতে। তারপর আমরা যখন ফয়সলেক গেটের সামনে টেক্সী দেখছিলাম। ও তখন আমার সাথে রাস্তা পার হয়ে টেক্সীতে উঠতে গেল।

ঠিক ঐসময় একটা রাইডার অতিরিক্ত স্পিডে এসে ঠিক আমার পেছন দিয়ে গেল। আমি তেমন কিছু বুঝার আগে দেখলাম ঠিক আমার পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমার বাল্যবন্ধু সাগর। আমার তখন কি অবস্থা আমি লিখে বুঝাতে পারব না। ওকে ঐ অবস্থায় দেখে আমি হিতাহিত জ্ঞান একরকম হারিয়ে ফেললাম।

তারপর রাস্তার মানুষের চিৎকারে আমি জ্ঞান ফিরল। আমি তৎক্ষণাত যে টেক্সী ঠিক করেছিলাম সে টেক্সী করে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। এমনকি আমার অন্য বন্ধু যারা আমাদের জন্য অপেক্ষা করছে তাদের ফোন করতেও ভুলে গেলাম। যখন আমার আরেকবন্ধু লিনকনের কাছ থেকে ফোন আসল তখন আমি তাদেরকে এককথায় বলে দিলাম ঘটনাটা।
তারপর তারজন্য অনেক দৌড়াদুড়ি সবাই পিকনিকের জন্য এসে তার জন্য হাসপাতালে দৌড়াদুড়িতে লেগে গেল।
তারপর ডাক্তার তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলল ইমার্জেন্সি।
আমরা যখন এম্বুলেন্স ঠিক করলাম তখন ভেতর থেকে খবর আসল সাগর আর নেই। সবাই কান্নাও করতে পারছিল না।

সবচেয়ে বেশি সকড হয়েছিলাম আমি। চিন্তা করতেছিলাম আর কয়েক ইঞ্চি এদিক সেদিক হলে আমারও একই অবস্থা হত। অনেক ক্ষেত্রে নিজেকে দোষী মনে হয়।
এ দুঃখ ভুলতে আমার অনেক দিন লাগল। এখনও আমাকে মাঝে মাঝে অনেক দুঃখ দেয়।
আপনারা সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করবেন।
আর এইটা আমার প্রথম ব্লগ, কোণ ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
ধন্যবাদ
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×