somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরেই তৈরি করুন সুস্বাদু জিলাপি :):):)

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে আমার প্রথম রেসিপি

দুনিয়ার সবচেয়ে সহজ মিস্টি বানানোর উপায়... এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না :):):)


জিলাপির প্যাচ কথাটির সাথে আমরা সবাই পরিচিত :D... জিলাপির প্যাচওয়ালা মানুষ অপছন্দ হলেও জিলাপি আমরা প্রায় সবাই ভালোবাসি :)... চলুন দেখে নেই সহজ একটি জিলাপি বানানোর রেসিপি B-)

উপকরনঃ

ব্যাটার বা জিলাপি তরল কাই’ এর জন্যে---

ময়দা- ১ কাপ
বেসন- ১ চা চামচ
গরম পানি-৩/৪ কাপ
তেল- এক টেবিল চামচ
ইস্ট- ১ চা চামচ
এলাচ গুড়ো- ১ চা চামচ
দই- ১ টেবিল চামচ (অপশনাল)
হলুদ রঙ/ জর্দা রঙ- সামান্য

সিরার জন্যে---

চিনি- দেড় কাপ
পানি- ১ কাপ
এলাচ গুড়ো- ১/৪ চা চামচ
লেবুর রস- ১ চা চামচ

প্রনালি-১ঃ একটি বড় পাত্রে ময়দা, এলাচ গুড়ো, বেসন, হলুদ রঙ/ জর্দা রঙ ও ইস্ট মেশান... ইস্ট কুসুম গরম পানিতে গুলিয়ে ৫-১০ মিনিট পর ময়দার মিশ্রণে দিতে হবে...

২. এবার ময়দার মিশ্রণে তেল, দই ও ৩/৪ কাপ পানি দিয়ে মাখাতে হবে...মিশ্রণটি এমন স্মুথ হতে হবে যাতে মিশ্রণে কোন দানা না থাকে...

খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণটি খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়...

৩. যদি আপনার ওভেন থাকে তাহলে পাত্রটিকে ঢেকে ওভেনের ভেতর রাখুন... ওভেন চালু করতে হবে না... শুধুমাত্র বদ্ধ ও গরম অবস্থার জন্যে এটা করতে হবে...

৪. যদি ওভেন না থাকে তাহলে ডাবল বার্নার গ্যাসের চুলার মাঝখানে পাত্রটিকে মুখ ঢেকে চুলার বার্নার জ্বালিয়ে হাল্কা তাপে রাখুন... এ ব্যবস্থাও যদি না থাকে তাহলে একটি বড় পাত্রে হাল্কা গরম পানি নিয়ে তাতে পাত্রটির মুখ ঢেকে ডুবিয়ে রাখুন...

৩ অথবা ৪ এর অবস্থায় পাত্রটিকে ৩০ মিনিট রাখুন... এর ফলে পাত্রের মিশ্রণটি ঘনত্বে প্রায় দেড়গুন বা তার বেশি বাড়বে...

৫. ১৫ মিনিট পর লেগে যান জিলাপির সিরা তৈরির কাজে... একটি পাত্রে চিনি ও পানি জ্বাল দিন... এবং ১৫ মিনিট রান্না করুন যাতে সিরা একটু চটচটে হয়...

৬. এবার চুলার তাপমাত্রা কমিয়ে এলাচ গুড়ো ও লেবুর রস দিন (লেবুর রস চিনির সিরাকে ক্রিস্টালে পরিনত হতে দেবেনা)... চুলার কমিয়ে রাখুন...খেয়াল রাখবেন যাতে সিরা বেশি চটচটে না হয়...

৭. ৩০ মিনিট পর জিলাপির কাই বের করুন এবং নেড়েচেড়ে নিন

৮. এখন বড় একটি পাত্রে তেল গরম করতে থাকুন... পাইপিং ব্যাগে অথবা পাইপিং ব্যাগ না থাকলে পরিষ্কার মোটা পলিথিনের ব্যাগে জিলাপির কাই নিন...

৯. এরপর গরম তেলে পাইপিং ব্যাগ/ পলিথিনটি নিয়ে ঘুরিয়ে ঘুরিতে ২ ইঞ্চি ডায়ামিটারে জিলাপি ছাড়ুন...উল্টেপাল্টে দুইপাশ সমান তাপে ভাজুন...

১০. খুন্তি দিয়ে তুলে নিয়ে তেল ঝরিয়ে সরাসরি সিরার পাত্রে দিয়ে দিন... দুইপাশ ভালোমত সিরায় মাখান... এরপর পরিবেশন পাত্রে তুলে নিন...

১১. পরিবেশন করুন গরম অথবা ঠান্ডা করে... সংরক্ষন করতে চাইলে এয়ার টাইট কন্টেইনারে রাখতে পারেন... রেফ্রিজারেশন ছাড়া এই জিলাপি ১ সপ্তাহ ফ্রেশ থাকবে... উপরের উপকরন দিয়ে প্রায় ৩০ থেকে ৪০ টি জিলাপি হবে :) :) :)




সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×