somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের চিঠি (মজা পাইতেই হবে)

২৪ শে জুন, ২০১২ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ছোটভাই হাদির অনুবাদ করাপেজে দিছিলাম আমার অনেক প্রিয় একটা লিখা যে কেউ পড়তে পারেন অবশ্যই মজা পাবেন
একটি ব্যতিক্রমী ভালবাসার চিঠি এবং তার সুন্দর উত্তর
একটা দুষ্ট ছেলে তার ক্লাসমেট কে দেওয়া love লেটার
প্রিয় সিমি,
দয়াকরে এ প্রশ্নগুলোর উত্তর দিবা । উত্তরের জন্য নাম্বার (ক)১০ নাম্বার (খ) ৫নাম্বার and (গ) ৩ নাম্বার

১. তুমি যখন ক্লাসেপ্রবেশ করো তখন সবসময় আমার দিকে তাকাও ।করণ
ক. ভালবাসা
খ. তুমি আমাকে না দেখে থাকতে পারনা
গ.তুমি এটা অজান্তে করো

২.যখন স্যার কৌতুক বলে তখন তুমি হাসো এবং সেই সাথে আমার দিকে তাকাও । কারণ
ক.তুমি সবসময় আমার মুখে হাসি দেখতে চাও
খ.তুমি পরীক্ষা করছো আমি কৌতুক পছন্দ করি কি না
গ.তুমি আমার হাসি দেখতে আকৃষ্ট

৩.যখন তুমি গান করো তখন আমি হঠাৎ ক্লাসে প্রবেশ করলে তুমি গান গাওয়া বন্ধ করে দাও । কারণ
ক.তুমি আমার সামনে গান করতে লজ্জ্বা পাও
খ.আমার উপস্থিতি তোমাকে প্রভাবিত করে
গ.আমার সামনে গান করতে ভয় পাও

৪.তুমি সবাইকে তোমার ছোটকালের ছবি দেখাচ্ছিলা, কিন্তু আমি দেখতে চাইলে তুমি তা লুকিয়ে ফেলো । কারণ
ক.তুমি এতে লজ্জ্বা পেয়েছিলা
খ.তুমি অসস্থির মধ্য পড়েছিলা
গ.কি জন্য করেছিলা তা তুমি জান না

৫.যখন তুমি রাস্তায় পা পিছলে পড়ে গিয়েছিলে তখন আমি আর আমার বন্ধু তোমাকে তুলার জন্য হাত বাড়িয়েছিলাম । তুমি আমার হাত না ধরে আমার বন্ধুর হাত ধরেছিলে । কারণ
ক. তুমি আমার হতাশা দেখে মজা পেয়েছিলে
খ.তোমার হাত একবার ধরার পর তুমি আর তা ছাড়াতে চাওনা
গ.কি জন্য করেছিলা তা তুমি জান না

৬. তুমি গতকাল বাসের জন্য অপেক্ষা করেও বাস আসলে বাসে যাওনি । কারণ
ক. তুমি আমার জন্য অপেক্ষা করছিলা
খ.তুমি আমাকে নিয়ে ভাবছিলা তাই বাসকে লক্ষ্য করোনি
গ.বাসে অনেক লোকজন ছিলো

৭.তোমার বাবা-মা কলেজে আসলে তুমি তাদের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলে । কারণ
ক.আমি তোমার বর হতে যাচ্ছি
খ.তুমি শুধু চেয়েছিলে তোমার বাবা মা আমাকে নিয়ে ভাবুক
গ.কোন কারণ ছাড়াই তা করেছিলে

৮.আমি বলেছিলাম গোলাপ হাতে মেয়েদের খুব ভাল লাগে । পরের দিন তুমি একটি গোলাপ ফুল নিযে এসেছিলা । কারণ
ক. আমার আশা পূরণের জন্য
খ. তুমি গোলাপ ফুল পছন্দ করো তাই
গ.যে কোন ভাবে হঠাৎ তুমি একটা গোলাপ পেয়েছিলা তাই

৯. আমার জন্মদিনে তুমি তাড়াতাড়ি কলেজে এসেছিলে । কারণ
ক. সেদিন আমার সাথে একাএকা দেখা করতে চেয়েছিলে
খ.সবার আগে তুমি আমাকে উইস করতে চেয়েছিলে
গ.আমাকে এমনিতেই দেখতে মন চাচ্ছিলো তাই এসেছিল

তোমার নাম্বার ৪০ এর বেশি হলে তুমি আমাকে ভালবাস । প্রকাশ করতে দেরি করো না ।
যদি তোমার নাম্বার ৩০ থেকে ৪০ এর মধ্য হয় তবে ভালবাসা তোমার মধ্য তৈরী হচ্ছে । খুব তাড়াতাড়ি তা প্রকাশ পাবে ।
যদি তোমার নাম্বার ৩০ এর কম হয় তবে তুমি দ্বিধাগ্রস্ত “তুমি আমাকর ভালবাস কি না তা নিয়ে”

মেয়ের উত্তর চিঠির জবাবে :
প্রিয় জন
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : হা অথবা না দিয়ে

১.যদি কেউ প্রথম সারিতে বসে তাহলে স্বাভাবিক ভাবে তার দিকে চোখ যাবে
ক. হা
খ.না

২.যদি একটা মেয়ে হাসে আর অণ্যের দিকে তাকাই তবে কি তা ভালবাসা
ক.হা
খ. না

৩. গান গাইতে গাইতে যদি কেউ গানের লাইন ভুলে যায় তবে কি সে থামবে না?
ক.হা
খ.না

৪.আমি আমার মেয়ে বন্ধুদের আমার ছবি দেখাচ্ছিলাম । তুমি লুকিয়ে লুকিয়ে তা দেখতে চেয়েছিলে । ঠিক?
ক.হা
খ. না

৫.আমি তোমার হাত ধরতে চাইনা । তুমি কি তা ইতিমধ্য বুঝনাই?
ক.হা
খ.না

৬.আমি কি আমার সবচেয়ে ভাল বান্ধবীর ( রিমু) জন্য অপেক্ষা করতে পারিনা ?
ক. হা
খ. না

৭. আমি কি তোমাকে আণ্যদের মত বন্ধূ হিসাবে বাবা মার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিইনাই?
ক. হা
খ. না

৮. তুমিটো বলেছিলা রজনীগন্ধা. লোটাস ফুল ও পছন্দ করো । সত্যি কি?
ক. হা
খ. না

৯. তোমার জন্মদিনের দিন তুমি আমাকে আগেই কলেজে দেখেছো । কিন্তু তুমি কি জানো আমি প্র্রতিদিন আগেই কলেজে যাই
ক. হা
খ. না

যদি কমপক্ষে একটি প্রশ্নের উত্তর হা হয় তবে আমি তোমাকর ভালবাসি না ।
আর যদি উত্তর “না’” হয় তবে ভালবাসার মানে কি তা তুমি জাননা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×