১।
নিরব সেই কথা গুলো নিরব সেই গান
নিরব সেই কান্না হাসি নিরব অভিমান!
বলতে চেয়েও হয়নি বলা অনেক মনের কথা
মনের হাজার কথা বলে আমার নীরবতা!
নিরব আমি সরব হবার সাহস আমার নাই
এই তোমাকে চুপটি করেই দেখে যেতে চাই!
..................
২।
কাছের মানুষ গুলো সব দূরে সরে যায়
সত্যি কি কাছের ছিল? জানা নাই যে হায়!
দূরে যদি যাওয়ার ছিল কাছে কেন এলে?
এই হৃদয়ে যায়গা নিয়ে ফাকা ফেলে গেলে!
আপন করে নিয়েছিলাম আমার মনের মতন
এই হৃদয়ে ঠাই দিয়েছি করে অনেক যতন!
ভেঙ্গে দিয়ে গেলে সেই ভালোবাসার বাসা
দূরের মানুষ হয়না আপন তবু কেন এই দুরাশা!!
..................।
৩।
আমার মূল্যহীন চোখের জলে চেয়েছিলাম তাঁর সুখ
চোখের জল আজ শুকিয়ে গেছে খা খা মরু বুক!!
তাঁর অস্তিত্ব আজ হারিয়ে গেছে আমায় নিঃস্ব করে
অকারনেই এক কষ্ট সাগর রেখেছি বুকে ধরে!
পাইনি তাঁকে আমার করে পাওয়ার ছিলনা সে
তবুও সূর্যের রক্ত আবিরে আছে যেন
সে মিশে!!
এই যে আমার ছোট্ট জীবন হয়নি এখনো শেষ
আমার সেই ভালোবাসা হবেনা নিঃশেষ
............।
৪।
বাস্তবতা আর কল্পনাতে অনেক অনেক ফারাক
চাইনা আমার কল্পনা বাস্তবতা ছাড়াক!!
অকারনেই কষ্ট পাব লাভ কি বল তাতে?
হয়ত তুই সুখী হবি অন্য কারো সাথে!!
হারিয়ে যেতে চাইনা দিতে তবুও দিতে হয়
আচ্ছা বল সুখের ভাগ্য সবার কি আর সয়!!?
সাদাকালো স্বপ্ন গুলো রঙ্গিন করার আশায়
এই যে অবুঝ মনটা আমার কল্প খেয়া ভাসায়!!
অজানা এক ঝড় এসে ভাসিয়ে নিল খেয়া
গোলাপ টা মোর হাতেই ছিল হলনা তোকে দেয়া
.............
৫।
রংধনুর ই সাতটি রং এ সাজিয়ে নিয়ে তোকে
সারাটিদিন তোকে আমি রাখবো চোখে চোখে!!
মেঘের কনা বৃষ্টি হয়ে নামবে যখন এসে
আমার দিকে চাইবি কি তুই একটু খানি হেসে??
বাদলা হাওয়ায় উড়িয়ে দেব মনের যত দুখ
মোদের মনে করবে খেলা সুখ ই শুধু সুখ
.....................।
৬।
"হারিয়ে গেছে অনেক কিছু ,
সকাল থেকে রাত
হারিয়ে গেছে পাশাপাশি,
আঁকড়ে ধরা হাত
হারিয়ে গেছে প্রথম প্রেমে,
টুকরো হওয়া মন
চলতে চলতে হারিয়ে গেছে,
বন্ধু কত জন. . .. . . ."
হারিয়ে যাওয়া সব কিছু আজ
আবার খুজে ফিরি
স্মৃতির খাতার পৃষ্ঠাগুলো
আপন মনে ছিঁড়ি!!
অনেক টুকু দুঃখের মাঝে
একটু খানি সুখ
কল্পনাতে যখন দেখি
তোমার হাসি মুখ!!
সেই মুখটাও আজকে কেন
ঝাপসা হয়ে যায়
কেন বল হারিয়ে গেলে
বড়ই অবেলায়!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



