somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন দুঃস্বপ্নের বিদেশ!

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশ এই শব্দটা শুনলেই অনেকের মনের পর্দায় ভেসে ওঠে সুখী দারিদ্র্য মুক্ত এক জীবনের ছবি। আর সেই স্বপ্নের জগতে পৌঁছানোর সিঁড়ি হচ্ছে দালাল বাহিনী সেই দালালের খপ্পরে পরে অনেকে তাদের শেষ সম্বল টুকু ও হারিয়ে হয়ে যায় সর্বস্বান্ত। আর অনেকে দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে তাদের অমূল্য সম্পদ প্রান টাও হারিয়ে ফেলছে। এটা তো গেলো বিদেশ পাড়ি দিতে গিয়ে বিদেশ এ না যেতে পারার কাহিনী। আর যারা প্রথম বাধা পার হয়ে বিদেশ পাড়ি দিতে পারে,বিদেশ পাড়িদেয়ার পর যে তাদের কি হয় সেই কাহিনীর কিছুটা বর্ণনা করার চেষ্টা করব। আমি কোন লেখক নই আমার মনের ভাব আমি ঠিক মত প্রকাশ করতে পারব কি না আমি সে বিষয় এ নিশ্চিত নই। আমি যেহেতু চাকুরী সুত্রে সংযুক্ত আরব আমিরাত এ আছি সে কারনে এখানে প্রবাসী শ্রমিক দের অবস্থার একটি চিত্র দিতে চেষ্টা করছি আমার জানামতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ গুলোর অবস্থাও এক ই রকম। প্রথমেই আসি এখানে আসার খরচ প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাত এ কোন শ্রমিক আসতে চাইলে তার জন্য ভিসা সংক্রান্ত ৩০০০ দিরহাম আর ব্যাংক গ্যারান্টি আরও ৩০০০দিরহাম ( যা ফেরত যোগ্য, দেশে একেবারে ফিরে আসার সময়, যদিও অধিকাংশ লোকের তা আর ভাগ্যে জোটেনা !!!!) অর্থাৎ ৬০০০ দিরহাম খরচ হয় অর্থাৎ বাংলাদেশি টাকায় ১২০,০০০ টাকা কিন্তু দালাল রা এক জন শ্রমিক কে নিয়ে আসতে তাদের কাছ থেকে ২৩০,০০০ থেকে ২৬০,০০০ টাকা হাতিয়ে নেয় এই দালালি হয়ে থাকে হয়ে থাকে দুই তিন হাত হয়ে দেশি দালাল আর আরেক বিদেশ এ অবস্থানরত দালাল। একজন শ্রমিক বিদেশ এ আসতে দালাল কে যদি দেয় ২৪০,০০০ তারপর তার বিমান ভাড়া এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোট ৩০০,০০০ এর মত। এখন একটু চিন্তা করুন একজন গ্রামের মানুষ যে বিদেশ আসবে তার এই টাকার উৎস কি হতে পারে?? প্রত্যেক মানুষের কিছুনা কিছু জমি থাকে সে মানুষ জমি বিক্রি করে দেয় এই টাকা জোগাড় করতে গিয়ে কিন্তু জমি বিক্রি করার পর দেখা যায় প্রয়োজনীয় টাকার জোগাড় হয় নি তখন সে ছোটে ধার দেনা করে টাকা যোগাড়ের জন্য কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কেউ তাকে ধারে টাকা দিতে রাজি হয় না তখন তাকে ছুটতে হয় চড়া সুদে টাকা নেয়ার জন্য ধরা যাক সে ১০০,০০০ টাকা সুদে নিল তাকে সেই টাকার মাসিক সুদ দিতে হবে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার টাকা। এখন সব টাকা জোগাড় হল তারপর ভিসা পেয়ে তার বিদেশ তথা সংযুক্ত আরব আমিরাত আগমন। প্লেন থেকে নেমেই তার চিন্তা এ কোথায় আসলাম শরীরে কি আগুন ধরে গেলো নাকি??!!!! না তেমন কিছু হয়নি এয়ারপোর্ট থেকে বের হবার সাথে সাথে ৪৮ থেকে ৫০ ডিগ্রি তাপ তাকে নতুন দেশে স্বাগতম জানিয়েছে। সে কাজে যোগদান এর সাথে সাথে জানতে পারে তার বেতন ৭০০ থেকে ৮০০ দিরহাম (১৪০০০,১৬০০০) টাকা কিন্তু সে তো দেশ থেকে শুনে এসেছিল তার বেতন ৩০,০০০ টাকা (১৫০০ দিরহাম) আসতে না আসতেই এ কেমন কথা??? এর পরে সে আরও অবাক হয় এটা শুনে এটা তার নির্ধারিত বেতন নয় মাসে ৩০ দিন কাজ করলেই কেবলমাত্র এই টাকা পাওয়া যাবে আরও সপ্তাহিক ছুটিতে ওভারটাইম এর কথা যে শুনেছিল সেটা??? ছুটি ই যেখানে সোনার হরিন সেখানে ওভারটাইম আসবে কোথা থেকে??? এখন দেখি তার কাজ আমি যেহেতু নির্মাণ শ্রমিক দেরকে কাছ থেকে দেখেছি সেহেতু তাদের কথা এ একটু বলি, সকাল ৪.৩০ এ ঘুম থেকে ওঠা ৫ টার মধ্যে তৈরি হয়ে নেয়া কাজের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার জন্য। ৫.৩০ টা থেকে কাজের শুরু মাঝখানে ৮.৩০ থেকে ৯ টা পর্যন্ত ৩০ মিনিট এর জন্য নাস্তা বিরতি। আবার শুরু কাজ চলে ১২ টা পর্যন্ত এক ঘণ্টা দুপুর এর খাবার এবং বিশ্রাম আবার ১ টা থেকে ৪.৩০ টা পর্যন্ত তানা কাজ ভীষণ গরমে শরীর থেকে অবিরাম ঘাম ঝরছে দেখে মনে হয় এ তো ঘাম নই যেন রক্ত বিন্দু। যেখানে শ্রমিক দের ৮ ঘণ্টা কাজের নিয়ম সেখানে তারা ১০.৫ ঘণ্টা কাজ করে কিন্তু অধিকাংশ কোম্পানি তাদের কোন ওভারটাইম দেয় না। এভাবে দিনের পর দিন কলুর বলদের মত খেটে একজন শ্রমিক মাস শেষে হাতে পায় ৭০০/৮০০ দিরহাম অর্থাৎ ১৪/১৬ হাজার টাকা অন্যদিকে তার মাসিক খাওয়া দাওয়া ও অন্যান্য খরচ কমপক্ষে ২৫০ দিরহাম (৩০০০ টাকা) বাচল ১১০০০/১৩০০০ টাকা তাহলে সে শ্রমিকের তার সুদে আনা টাকার সুদ দিতেই যেখানে ত্রাহি ত্রাহি অবস্থা সেখানে সে কবে তার মুল টাকা শোধ করবে আর তার পরিবারের জন্যই বা কি পাঠাবে?? এখানেই শেষ নয় অনেক কোম্পানি আছে যারা মাসের পর মাস শ্রমিক দের বেতন দেয় না এমন ও কোম্পানি আছে যারা ৬/ ৮ মাস পর্যন্ত ও বেতন দেয় না ।তখন সেই শ্রমিক এর দুর্বিষহ অবস্থা চিন্তা করতে গেলে শিউরে উথতে হয়। এখন একজন চিন্তা করতে পারেন কোন কোম্পানি ঠিক মত টাকা না দিলে তা বদলে ফেললেই তো ঝামেলা শেষ। কিন্তু সেখানেও যে সে শ্রমিক বাঁধা। এই দেশের আইন এর গ্যাঁড়াকল এ একজন শ্রমিক চাইলেই তার কোম্পানি বদলাতে পারেনা। কোম্পানি বদলাতে হলে তাকে দেশে চলে যেতে হয় আর শ্রমিক এর ভাগ্য অনেকাংশেই মালিক এর উপর নির্ভরশীল। তাই সবাইকে বলছি আপনারা আপনাদের পরিচিত কাউকে বিদেশ এর নাম শুনেই হন্যে হয়ে না উঠে পরিস্থিতি ভেবে অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেবেন এই কামনা করি!!!
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×