
তুমি এসো স্টেডিয়ামে,
মাশরাফিদের এক জয়ের দিনে।
দেখো, শামীমের সাথে শ্রীকান্ত কিভাবে উল্লাসে মাতে!
আধার গলিয়ে খানিক আলোর ঝিলিক মেখো।
গায়েহলুদের দিনে বালিকার প্রজাপতি ইচ্ছেগুলো গুনতে এসো,
সেদিন কারো স্বপ্ন পুরুষ হতে তোমারও ইচ্ছা হবে, দেখো!
চাপাতি, তুমি এসো, সেই শীউলী তলায়,
যেথায় শ্বেত শিশির জমে থাকে কমলা রঙের বোটায়,
স্নিগ্ধ সুবাসে স্নান করে উঠো!
তারপর থেকে রক্ত স্নান বিভৎস লাগবে, দেখো।
তুমি হেটো একদিন বস্তির রাস্তায়,
যেথায় শীতের রাতে ক্ষীণবস্ত্র শিশুকে মা আঁচলে জড়ায়,
পরম মমতায়।
ভালবাসার স্বাদ মায়ের আচল থেকেই চেখো!
তুমি শুনো একদিন আযানের “হাইয়ালাল ফালাহ” ধ্বনি,
বুঝে নিও, ঘোর অমঙ্গলে হেটেছ কতখানি!
পৃথিবী করে, এক হানাহানি হীন আগামীর আকুতি,
আর মেতো নাকো তুমি রক্ত নেশায়,চাপাতি!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



