দিনগুলোকে মনে হয় থমকে যাওয়া মহাকালের বুকে শোকাচ্ছন্ন দীর্ঘশ্বাস!
১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিত্ত, পণ্য আমাকে ঐশ্বর্যময়ী করে না। আমি বড়ই গুরুত্বের অভিলাষী । তোমার কাছে, আমার গুরুত্ব। আর সম্প্রতি তোমার সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা দেখে আমার নিজেকেই নিজের কাছে অচেনা মনে হয়। কি যে তীব্র এক মাদক!হাজার ইচ্ছেদের অশ্রুপাতহীন মৃত্যু ঘটিয়েও তার আসক্তি আমি কাটাতে পারি না।
আমার কাছে মনে হয় না হতাশা আর বিষণ্ণতা সমার্থক। গাঠনিক ,আঙ্গিক উৎপত্তি, কার্যাবলিতে এ দুয়ের মাঝে বিস্তর ফারাক। জানো তো নিয়তি নিয়ন্তার উপর আমার অগাধ আস্থা। তাই হতাশায় ডোবা হয় না কখনো।
তবে, বিষণ্ণতা ঘোরগ্রস্ত করে। সে ঘোরে আমার জীবন থেকে কতটা দিন যে উবে গেছে আমি বলতে পারব না। ঘোরের মাঝে থাকি তো তাই সঠিক পরিমাণটা ধারণা করতে পারি না। সুতীব্র অভিমান, আকাঙ্ক্ষাদের আহাজারি, নবজাত ইচ্ছেগুলোর মৃত্যু সবমিলিয়ে এমন এক ব্যথাতুর নীল পর্দা সৃষ্টি করে! যে পর্দা ছিড়ে আমি কোনভাবেই বাস্তবতায় মিলতে পারিনা। দিনগুলোকে মনে হয় থমকে যাওয়া মহাকালের বুকে শোকাচ্ছন্ন দীর্ঘশ্বাস। তার বিষে আমি অচৈতন্য হতে থাকি ক্রমে ক্রমে। সে বিষন্ন ঘোরে আমার কেটে যায় হয়ত কিছু মুহূর্ত, অথবা একটা দিন অথবা একটা জীবন।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫

৷
বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে
নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।
অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী
বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি।
আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান
হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।
© রফিকুল...
...বাকিটুকু পড়ুন
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,...
...বাকিটুকু পড়ুন