আমরা কথায় কথায় ভাল মানুষ হয়ে যাই
চাই মানুষ আমাকে ধুয়া তুলসীপাতা ভাবুক
শত শত মিথ্যে দিয়ে
একটি নিরেট সত্যকে
বেমালুম ঢেকে দেওয়ার চেষ্টায় রত থাকি
জানেন সেই নিরেট সত্যটি কী?
"মানুষ জন্মগতভাবেই স্বার্থপর"
এ বাক্যটির তকমা নিজের গলায় ঝুলাতে আমরা কেউ পছন্দ করিনা
যাকেই জিজ্ঞেস করি উত্তর পাই- "ভাই আমিতো সিরাতুল মোস্তাকিমেই আছি"
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




