somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসা বিষয়ে এই ধরনের মিথ্যাচার করে আমরা কি নিজেরাই নিজেদের ছোট করছি না?

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুক্ষন আগে কাজী মামুন একটি পোস্ট দিয়েছেন। তার পোস্টের মূল বক্তব্য একটি ছবি দিয়ে ব্যাখ্যা করেছেন। এক সামিটারের ছবি দিয়ে তিনি বলেছেন এই ভদ্রলোক মুসার কয়েকঘন্টা আগে সামিট করেছেন। কিন্তু এটা কীভাবে সম্ভব। ব্লগার আপনারাই বলুন।




প্রিয় কাজী মামুন, আপনি উপরের ছবিটা দিয়ে বলেছেন এটা মুসার সামিটের মাত্র কিছুক্ষন আগের Max ছবি। কিন্তু কতক্ষন আগের ছবি?
সেই উত্তর আপনি নিজেই দিয়েছেন ১৪ নং কমেন্টের উত্তরে।

আপনি লিখেছেন, মুসার কয়েক ঘন্টা আগে একটা লোক সামিট করলো তাঁর ছবিতে বুদ্ধ মুর্তি আছে, কিন্তু মুসার ছবিতে মুর্তি হাজারে বিজারে কাপড়ে ঢাকা, এবং মুসা ও তাঁর বন্ধুরা এই কথাই বলছে। আবার মুসার পরে সামিট করছে এমন লোকদের ছবিতেও বুদ্ধমুর্তি ফকফকা এতে কি প্রমাণিত হয়?

আপনার দাবী অনুযায়ী এই ভদ্রলোক মুসার সামিটের কয়েক ঘন্টা আগে সামিট করেছে। ভেরি গুড। মুসা কয়টায় সামিট করেছেন সেটা কি আপনি জানেন? আমার জানা মতে ভোরের সময়। সেটা ৫টা ১২ মিনিট। সময়ের এদিক সেদিক থাকতে পারে কিন্তু সেটা ছিল ভোর। এই ছবি দেখুন। ভোর বলেই তো মনে হচ্ছে নাকি?



এই ছবিটা মুসার ক্যামেরায় মুসার তোলা। সূর্য উঠছে পূর্ব দিকে। এভারেস্টের ছায়া এসে মিশেছে পশ্চিম দিগন্তে।


মুসা যদি ভোর ৫টা ১২মিনিটের দিকে সামিট করে তাহলে এই ভদ্র লোক সামিট করেছেন কয়েক ঘন্টা আগে। কয়েক ঘন্টা মানে কয় ঘন্টা? এক ঘন্টা? দুই ঘন্টা? তিন ঘন্টা? মুসার সামিটের এক ঘন্টা আগেও যদি উনি সামিট করে থাকেন তাহলে উনি সামিট করেছেন সূর্য ওঠার আগে। তাহলে উনার ছবি এত আলোকজ্জল কেন? বেশ বোঝা যাচ্ছে উনি রাতের অন্ধকার থাকতে সামিট করেন নাই। করলে চারদিকে এত ঝকঝকে সূর্যের আলো থাকতো না। এটা বেশ বেলার ছবি। অথচ এই ভদ্রলোক মুসার কয়েক ঘন্টা আগে সামিট করেছেন, এই তথ্যটাই আপনি কি অবলীলায়ই না দিলেন। মানুষকে কেন এত বিভ্রান্ত করার চেষ্টা আপনার, আপনাদের?

আপনার ওই ছবির উৎস কি আমি জানি না। এমনি একটা ছবি গুগল করে বের করে এনে সবাইকে দেখিয়ে বিভ্রান্ত করবেন না। আপনি জানতে চেয়েছেন মুসার আগে পরের সামিটারদের ছবি কেমন হয়। দেখুন কেমন হয়। এই ছবিগুলো কিন্তু গুগল করে আনা না। সামিটাররা নিজেরাই এই ছবিগুলো মেইল করে পাঠিয়েছেন। এই ছবিতে আরও দেখতে পাবেন রাতে সামিট করলে সেসব ছবি কেমন হয়। এই যে দুই ভদ্রলোকের ছবি তারা মুসার গ্রুপেরই। এরা দুজন মন্টেনিগ্রোর ব্লেকা এবং জোকো। এরা দুইজন ২৩ তারিখের প্রথম সামিটার। রাত তিনটায় উনারা সামিট করেন। কোথাও কি বৌদ্ভাধমূর্তি দেখতে পাচ্ছেন কেউ। পেছনের কোন ভৌগলিক দৃশ্যও নেই। ভাগ্যিস মুসা রাতে সামিট করে নাই। মুসা যদি এইরকম অন্ধকারওয়ালা সামিটের ছবি নিয়ে আসতো তাইলে আপনার গুটিকয় লোক কি করতেন ঈশ্বর জানেন।





আর এই নীচের ছবিতে এই যে ভদ্রলোক উনার নাম স্লাগি। উনিও মন্টেনিগ্রোর বাসিন্দা। উনি আর মুসা একই সময়ে সামিট করেছিলেন। মুসার ছবির সঙ্গে নিশ্চয়ই উনার ছবির ভোরগত মিলের কোন অভাব নেই? তাদের কোন ছবিতে কি আপনি এখানে বৌদ্ধমূর্তির দেখা পেয়েছেন।



উনারাও কিন্তু মন্টেনিগ্রোর প্রথম এভারেস্টজয়ী। আমি যতটুকু জানি উনাদের দেশে এই অন্ধকারময়, বৌদ্ধমূর্তিহীন ছবি দেখানোয় তাদের কোন সমস্যা হয়নি। বেসক্যাম্পে থাকতেই তাদের দেশের প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়েছেন। আর আমরা শুরু করেছি ব্লগিং। একেবারে ইনভেস্টিগেটিং ব্লগিং। তাও আবার সেটা দূরশিক্ষণ পদ্ধতিতে। আপনি কোরিয়া থেকে আরেকজন জর্মান থেকে। দেশের লোকরা সবাই ঘাস খায়।
২৪টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুশদেশের চিরায়ত শিশুসাহিত্য

লিখেছেন জ্যোতির্ময় ধর, ১৮ ই মে, ২০২৬ রাত ৩:১৭


ঊনবিংশ শতাব্দীর মহান লেখক চেখভ , তুর্গেনেভ , দস্তয়েভ্‌স্কি , তলস্তয়ের নাম বিশ্ববাসীর কাছে সুপরিচিত। এই লেখকেরা - রাশিয়ার জাতীয় গৌরব । ঊনবিংশ শতাব্দীর রুশ লেখকদের মধ্যে এমন... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×