
যদি এটাই আমার শেষ মুহূর্ত হয়
যদি এখনি শেষ নিশ্বাস ত্যাগ করি!
তাহলে তোমাকে বলতে চাই,
ভালোবেসে যাবো সারাজীবন,
এমনকি মৃত্যুর পরেও।
যদি এমন হয় যে,
শেষবারের মত দেখছি তোমার মুখ।
ছবি তুলবো লক্ষ লক্ষ,
সংরক্ষণ করবো হৃদয়ে।
যদি এমন হয় যে,
শেষবারের মত শুনছি তোমার কন্ঠ।
শুনবো সর্বোচ্চ মনযোগ দিয়ে,
বাধা দিবোনা একবারও।
যদি এমন হয় যে,
শেষবারের মত তোমাকে স্পর্শ করবো।
শক্ত করে জড়িয়ে ধরবো,
ভাববো প্রেম ছিল পবিত্র।
যদি এমন হয় যে,
এইশেষবার স্পন্দিত হচ্ছে হৃদপিন্ড।
সৃষ্টিকর্তাকে জানাবো ধন্যবান,
তোমাকে আমার জীবনে আনার জন্য।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
