মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘সীমান্তে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে’। ‘ভুল বোঝাবুঝি’ থেকে সীমান্তে বিজিবির সঙ্গে মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনীর গোলাগুলি হয়েছে জানিয়ে তিনি বলেছেন, এখন তার সমাধান হয়েছে।
মাননীয় মন্ত্রী আপনার বাণীসমূহ ঠিক এই অধমের বোধগম্য হলো না...‘ভুল বোঝাবুঝির’ মানেটা কি একটু বুঝিয়ে বলবেন...আপনার কথা শুনে মনে হচ্ছে, ভুল বোঝাবুঝি মানে কোন কারণ ছাড়াই একজনকে গুলি করে মারা...এরপর লাশটাকে ৪ দিন খোলা আকাশের নীচে পঁচেগলে যাওয়ার জন্য ফেলে রাখা...আর সেই লাশ আনতে গেলে আবারো গুলি ছুঁড়ে ভয় দেখানো....
আর ‘ভুল বোঝাবুঝির অবসান’ মানে হচ্ছে মৃত কুকুরের মতো একজন মানুষের লাশ খোলা আকাশের নীচে ফেলে রাখা...পঁচে গলে যাওয়ার পর তা ফিরিয়ে দেয়া...মাননীয় আপনার বক্তব্য থেকে এই অধম এটাই বুঝতে পেরেছে...
আর স্যার আপনি যে বললেন, মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে আমাদের বিজিবির গোলাগুলি হয়েছে, বিষয়টা তো ঠিক না...মিয়ানমারের বিজিপি গুলি করেছে প্রথমদিন কিন্তু আমাদের জওয়ানরা কোন গুলি ছুঁড়েনি...আমাদের অধমেরা শুধু বুলেটটা গায়ে গেঁথে নিয়েছে...
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেছেন, “আমরা ধারণা করছি, তারা (মিয়ানমার) ভাবছে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন আমাদের দেশের নাইক্ষ্যংছড়ি এলাকায় অবস্থান করে তাদের ওপর হামলা চালায়। এই ভুল বুঝাবুঝি থেকে এ গোলাগুলির ঘটনা।”
জনাব আপনি এই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারের না...মিয়ানমার কি ভাবছে তা আপনার না বললেও চলবে...মিয়ানমার বিজিপি নিশ্চয়ই এখনো দুধু খায় তা না হলে একটি রাষ্ট্রের পোশাক পরিহিত সীমান্তরক্ষীদের মনে করবে তারা বিচ্ছিন্নতাবাদী জঙ্গি...প্রথমদিন এই মনে করে গুলি করে একজনকে তো মারলই দ্বিতীয় দিন লাশ আনতে গেলে আবারো ভুল বুঝে বাকীদের মারার জন্য গুলি চালালো....
মাননীয় মন্ত্রী আল্লাহ না করুক বিজিপির মতো যদি বিএসএফও এখন থেকে এই ভুল বুঝতে শুরু করে তাহলে যে কী হবে তা অাল্লাহই ভালো জানে...
আচ্ছা স্বরাষ্ট্র মন্ত্রী/ প্রতিমিন্ত্রীর পদ পেলেই কি সবার মাথা আউলাইয়া যায় নাকি???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



