গ্রামীণফোণের একটা বিজ্ঞাপন দেখাচ্ছে বেশ কিছুদিন ধরে আমাদের টিভি চ্যানেলগুলোতে...পুরো বিজ্ঞাপনের জিঙ্গেলটা বাংলায়, শুধু ‘সপ্তাহ জুড়ে‘ কথাটার জায়গায় জিঙ্গেলে বলা হচ্ছে ‘উইক জুড়ে’...উইকের জায়গায় সপ্তাহ কথাটা বললে কী ক্ষতি হতো বিষয়টি আমার বোধগম্য নয়...
আমার যদি ভুল না হয় ইংরেজি-বাংলা মিশিয়ে বাংরেজি বিজ্ঞাপনের রীতিটা শুরু করেছিলোে এই গ্রামীনফোন তার ডিজুস প্যাকেজের মাধ্যমে...তখন বেশ একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছিলো শ্রুতিমধুর বাংলা ভাষার পরিবর্তে বাংলিশ ভাষায় বিজ্ঞাপন দেয়া...বিস্তর লেোলেখির পর অবশ্য সেই প্রকোপ খানিকটা কমে এসেছিলো কিন্তু ততোদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে...তবে আশার কথা দেরীতে হলেও খুব একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার...
শিগগিরই তালিকা তৈরি করে মিশ্রভাষার বিজ্ঞাপন ফলক উচ্ছেদের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম...সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ কথা বলেন সৈয়দ আশরাফ...সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সরকারি দপ্তরে নামফলক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে আদালতের নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি...
বাস্তবে ঘটনাটা ঘটলে ব্যাপক আনন্দিত হব এই কথা বলার অপেক্ষা রাখে না...আর সিদ্ধান্ত গ্রহনের জন্য সরকারকে আগাম সাধুবাদ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



