কান্না পাচ্ছে ভারী...
১৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুরুষ মানুষের ঘনঘন কান্না পেতে নেই...যেসব পুরুষের মন নরম তাদের কিছুতেই সিংহ পুরুষের তালিকায় ফেলা চলে না...সে হিসেব করলে আমি বিড়াল পুরুষের তালিকাতেও স্থান পাবো না...কারণে অকারণে আমার মন খারাপ হয়, কান্না পায়, তীব্র অভিমানও হয়...এই তো গতকাল এয়ারপোর্টের কাছটায় দুটো বাস তাদের গতিশক্তির পাল্লা দিচ্ছে...একটাকে পাশ কাটাতেই আরেকটা বাস ফুটপাতের খুব ধার ঘেঁষে ঘোৎ ঘোৎ শব্দ করে এগুনোর চেষ্টা কের...খুব জোরে বাসটার ছুটে আসা দেখে ভয় পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা পথশিশু ফুটপাতের রেলিং জড়িয়ে ধরে....আর বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে যন্ত্রদানবটার দিকে...খালি গায়ে হলুদ হাফপ্যান্ট পরা ভয়ার্ত চোখের নোংরা ছেলেটাকে দেখে বাসের ভেতরে বসা আমার কেনো জানি অকারণেই কান্না পায়...
শুধু মনে হয় এই ছেলেটি যদি আজ বাস চাপা পড়ে মরে যেতো ওর জন্য কাঁদবার কেউ থাকতো না...যদি বাস চাপা পড়ে ভয়ানক ব্যথা পেতো ওকে হাসপাতালে নেয়ার কেউ থাকতো না...যদিও বা হাসপাতালে কেউ নিয়ে যেতো কিন্ত যখন হাসপাতালের মেঝেতে ব্যাথায় কুঁকড়ে যেতে যেতে মা মা বলে চিৎকার করতো ওর মাথায় হাত বোলানোর কেউ থাকতো না...ছেলেটার ঘর নেই বাড়ি নেই, মা নেই বাবা নেই, নাওয়া নেই খাওয়া নেই, চাওয়া নেই পাওয়া নেই ওর শুধু নেই আর নেই...এতো নেইর পরেও ওরা বাঁচে কী করে??? এসব ভাবতে ভাবতে আমার আবার অনর্থক কান্না পায়...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন