somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানে সরকারি অফিসে এক চক্কর:P

২৯ শে জুন, ২০১৪ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান মাসে কেউ কখনো কোন কাজে কোন সরকারি অফিসে গেছেন??? আইচ্ছা না গিয়া থাকলে অামার কাছ থেইক্যা আবছা একটা বর্নণা শুইনা নেন...কী চাপরাশি কী অফিসার অধিকাংশের মাথ‍াতেই দেখবেন শোভা পাচ্ছে টুপি...অনেকের টেবিলে মুকছুদুল মুমিন বা বেহশতি জেওরের এক কপিও দেখতে পারেন...চারপাশে একটা চরম ধর্মীয় ভাবগাম্ভীর্যময় পরিবেশ...কথাবার্তা হচ্ছে খুব কম...সবকাজ চলছে ইশারায়...একের বেশি দুই প্রশ্ন করলেই খিঁচিয়েও উঠেন অনেক মুরুব্বি কর্মকর্তা...আরে ভাই রোজাদার বইলা কথা...
যদি দুপুর দিকে যান তাইলে দেখবেন দুপুর বারোটা থেইক্যাই সবাই যোহরের নামাজের প্রস্তুত নিচ্ছে...কতো দীর্ঘ সময় ধরে ওযু করা যায় এই বিষয়ে সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিশেষ ট্রেনিং অছে (এমনকি দুপুরে দীর্ঘ সময় ধরে খাওয়ার ব্যাপারেও)...নামাজ আদায়ের আগ পর্যন্ত সব কাজকাম বন্ধ...যদিও জামাত হইলো গিয়া ১.০০ টায়...যাইহোক ফরয, সুন্নত, নফল সব নামাজ শেষে দীর্ঘ মোনাজাতের পর টেবিলে বসতে বসতেই ২.০০টা পার...এবার হইলো গিয়‍া বাসায় ফেরার তোড়জোড়...আর যা কিছুই না হোক এই মাসটায় ভাই ইফতারটাতো বাচ্চাদের সঙ্গে করতেই হয়...

এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাইলে কি রমজানে সরকারি অফিসে কোন কাজকাম হয় না??? হয় আলবাত হয়...মনে রাখতে হবে, রমজান মাস যেমন সিয়াম সাধনার মাস তেমনি ঈদেরও মাস...এই মাসে কতো খরচা...এই খরচা বাবদ আপনি ওই রোজদারের টেবিলে কিছু হাদিয়া রাখলেই কাজ বুলেটের গতিতে হবে...তবে এই মাসে অন্য স্বাভাবিক মাসের চেয়ে হাদিয়ার রেট বেশি...

আমি জীবনে যতো সরকারি কর্মকর্তার পোলাপাইনের লগে চলছি সবার একটাই দাবি আমার আব্বু ঘুষ খায় না...যদি খেতো তাহলে কী আমাদের এই অবস্থা হয়!!! হয়তো কথা সত্যি...ঘুষ না খেয়েই যদি আব্বু ধানমণ্ডিতে ফ্ল্যাট কিনতে পারে তাইলে ঘুষ খাইলে যে কী হইতো তা ভাবলেই গায়ে কাঁটা দেয়...

ভাই ও বোনেরা রমজান আসছে, বেশি করে ধর্মকর্ম করেন...অশেষ নেকী হাসিল করেন...সঙ্গে সঙ্গে নিজের আত্মশুদ্ধির দিকেও হালকা চোখ দেন...ইফতারে যে দইবড়াটা খাচ্ছেন সেটা কোন টাকায় কেনা তার সুলুক সন্ধানও করেন...ফেবুতে হাদীস পোষ্ট দিয়া লাইক কামানোর আগে নিজের হালাল-হারামের হিসেবটা কষেন...
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×