somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজার ব্র্যাক ব্যাংক প্রীতিB-)

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের রাজা মিয়া হয়তো বিশ্ব সেরা চোরদের খাতায় নিজের নাম ওঠাতে পারেনি তাই বলে তাকে ছোট করে দেখবার কিছু নেই...তাকে নিয়ে অনায়াসেই ফিল্ম বানাতে পারে হলিউড, বলিউড বা ঢালিউড...আমি নিশ্চিত রাজা মিয়াকে নিয়ে মুভি বানালে তা বক্স অফিস কাঁপিয়ে দেবে...কারণ এর চেয়ে অনেক লুথামুথা চুরির ঘটনা নিয়ে নির্মিত নাচেগানে ভরপুর মুভি দর্শক জনপ্রিয়তা পেয়েছে...
রাজা মিয়া এবার ৠাবের হাতে ধরা খেয়েছেন জয়পুরহাটে ব্র্যাক ব্যাংক থেকে ১ কোটি ৯৬ লাখ টাকা চুরির মামলায় (যদিও রাজা মিয়াদের দাবি তারা ওই ব্যাংক থেকে ১ কোটি ৬৩ লাখ টাকা চুরি করেছে। তার মানে সর্ষের মাঝেও ভূত আছে। হয়তো রাজা মিয়াদের উপর টেক্কা মারার তালে আছেন ব্যাংকের কোন সাহেব বাবু :-))
ঠিক ৬ বছর আগে ২০০৮ সালে এই একই ব্যাংকের ঢাকার শুক্রাবাদ শাখায় ভল্ট ভেঙে স্বর্ণালংঙ্কার চুরির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন এই রাজা মিয়া...চুরির জন্য বারবার ব্র্যাক ব্যাঙ্ককেই কেনো রাজা মিয়া বেছে নেন সেটাও কিন্ত দেখবার বিষয় ( তবে তাকে নিয়ে মুভি নির্মাণ করলে সেখানে এর কারণ হিসেবে একটি বিয়োগান্তক ঘটনা দেখানোই যুতসই হবে। যেমন মুভিতে দেখানো যেতে পারে, রাজা মিয়ার সাবেক প্রেমিকাকে জোর করে বিয়ে করেছিলো এই ব্যাঙ্কের মালিক। তাই রাজা মিয়া বারবার...)!!!
তবে আমার ব্যক্তিগত একটা প্রস্তাব হচ্ছে রাজা মিয়াকে ব্রাক ব্যাংঙ্কের চীফ সিকিউরিটি অফিসার বানিয়ে দেয়া হোক...এর মাধ্যমে ব্যাঙ্কটির সুরক্ষা হবে সুনিশ্চিত...
রাজা মিয়ারা চুরি করবে...বাঘের উপর টাঘের মতো ৠাব তাদের ধরে ফেলবে এটাই স্বাভাবিক, এটাই কাম্য...শুধু আফসোস রাজা মিয়ারা ধরা পড়লেও এসি রুমে বসে থাকা সফেদ পাজামা-পাঞ্জাবি বা কোটটাই পরা বিদ্বান চোরেরা কোনকালেই ধরা পড়বে না...তাদের জন্মই হয়েছে অন্যকে ধরা খাওয়ানোর জন্য...আসলেই নিয়তি বড়ই বিচিত্র...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

×