শীতকালীন বিসিএস পরীক্ষা ও স্পিডমানি
১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলা থেকেই শুনে আসছি শীতকাল এলেই পাগলের মাথা গরম হতে শুরু করে...ইটকাঠ পাথরের এই শহরে শীতের আগমনি বার্তা বোঝা বড়ো দায়...তবে শীতের আগমনি বার্তা পৌঁছে দেয়ার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দুই জাতীয় মুরুব্বি...তাদের দুজনের মন্তব্যই টের পাইয়ে দিয়েছে শীত এলাে বলে...
প্রথমজন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত...তিনি গতকাল বাংলাদেশ ব্যাঙ্কের এক অনুষ্ঠানে বলেছেন, 'যা কোনো কাজের গতি আনে, আমি মনে করি তা কোনো অবৈধ বিষয় নয়। উন্নত দেশগুলোয় একে বৈধ করে দেওয়া হয়েছে ভিন্ন নামে। তারা এটার নাম দিয়েছে স্পিডমানি।' বাহ বহুত খুব। ওদেশের স্পিডমানি আমাদের দেশে ঘুষ। যাক স্যার যখন বলেছেন এটা খেতে বা খাওয়াতে আর কোন আপত্তি থাকার প্রশ্নই আসে না।
আর আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ঐতিহাসিক ‘জেল হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়, ছাত্রলীগের নেতা-কর্মীদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন...‘বিসিএসে তোমরা লিখিত পরীক্ষাটা ভালো করে দাও বাকি ভাইভা পরীক্ষাটা আমরা দেখব।’...আলহামদুলিল্লাহ...এমন নিশ্চয়তাই তো খুঁজছিলাম...আফসুস বিসিএস এবং ছাত্রত্ব দুটোর বয়েসই পেরিয়ে গেছে..
এই দুই মন্তব্য শোনার পর নিন্দুকেরা বলছে, এ ধরণের মনের কথা মুখে চলে আসার জন্য নাকি শীতকালটাই দায়ী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন