সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মিল রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতনও গড়ে ১০০ শতাংশ বাড়িয়ে নতুন বেতন কাঠামো সুপারিশ করেছে ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি’...বাহ্ আকাশে বাতাসে আনন্দ...সরকার বাহাদুর প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বেতর বাড়াচ্ছেন...সরকারি চাকুরেদের মুখে এখন থেকেই একধরণের চোরা চকচকে হাসি দেখতে পাচ্ছি...ইশ এই হাসির সঙ্গে সঙ্গে তাদের মনেও যদি একটু সততার সুবাতাস বইতো তাহলে কী ভালই না হতো...
সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি বেতন বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করে ফেলতেন, বেতন যখন বাড়লোই তখন আর ঘুষ খাওয়ার কী প্রয়োজন...আজ থেকে হালাল রুজিতেই না হয় জীবনটা পার করে দিলাম...এসব ঘটনা আকছারই সিনেমার পর্দায় ঘটলেও বাস্তবে ভুলেও ঘটে না..
যাক গে সেসব কথা...সরকারি বেতন বাড়লে বাড়ি ভাড়া থেকে শুরু করে জগতের সকল কিছুর মূল্য বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক...শুধু বাড়বে না কদিন আগে ফেবু স্ট্যাটাসে লেখা সেই মানুষগুলোর আয়...
যারা প্রতিদিন সোডা দিয়ে ধোওয়া পরিষ্কার কাপড় পরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরিতে যায়...আর লাঞ্চ টাইমে অফিসের নীচের দোকান থেকে একটা বনরুটি আর কলা কিনে এক গ্লাস পানি দিয়ে গিলে খায়...খুব পরিচিত কেউ সে সময়টায় তাকে দেখে ফেললে বেশ হাসি হাসি মুখ করে বলে, দুপুর বেলা ভাতটা একেবারে সহ্য হয় না...তাই রুটিই...যারা পাড়ার বাকির দোকানটাকে এড়িয়ে সুকৌশলে বাসায় ঢোকার সবগুলো পথ চেনে...যারা বাচ্চার অসুখ হলে সরকারি হাসপাতালের আউটডোরে রোগীদের দীর্ঘলাইনে বসে থাকে আর বউকে আশ্বস্ত করে এই বলে, ‘শোনো সময় বেশি লাগলেও এখানে চিকিৎসাটা হয় ভালো’...
এমন হাজারটা ভালো থাকার অভিনয়ের সুনিপুণ অভিনেতাদের জীবনে কোন পরিবর্তনই ঘটবে না ...শুধু ভালো থাকার অভিনয়ের মাত্রটা আরেকটু বাড়িয়ে দিতে হবে...আর মানুষগুলো আরেকটু বেশি গরীব হয়ে যাবে...এটুকুই, এর বেশি কিছু না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

