somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হন্ডুরাসে হারিয়ে যাওয়া শহর:-*

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলে কী! এ যুগেও এমন হয় নাকি! এতো কেবল আমাদের সেবা প্রকাশনীর কিশাের ক্ল্যাসিকেই হয় বলে জানতাম। হন্ডুরাসের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে একদল গবেষক সেখানে হারিয়ে যাওয়া এক শহরের সন্ধান পেয়েছেন।

১৯২০ সালের দিক থেকে এই রহস্যময় ‘সাদা শহর’ বা ‘শিওদাদ ব্লাঙ্কা’র নাম প্রথম শোনা যায় একদল দুঃসাহসী অভিযাত্রীর মুখে। আর এর সূত্র ধরেই এই গহীন জঙ্গলে অভিযান চালায় তারা। কিন্তু দুর্গম এ জঙ্গলে অভিযান চালিয়ে প্রাণ নিয়ে ফিরে আসাটা সত্যিই খুব দুঃসাধ্য ছিল। তবে ন্যাশনাল জিওগ্রাফিক জানায়, আমেরিকান আর হন্ডুরানদের সমন্বয়ে গঠিত এই অভিযাত্রী দলের সবাই বেঁচে ফিরতে সক্ষম হয়েছে।

প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন, প্রায় হাজারখানের বছর আগে এই শহর অনেক জৌলুসপূর্ণ ছিল। কিন্তু কোন এক অজানা কারণে এই শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে। প্রচুর পরিমাণ পাথরের ভাস্কর্য এখানে পাওয়া গিয়েছে যেগুলোর ওপর সে সময়ের পর থেকে কোন হাতের স্পর্শ পড়েনি। নিদর্শনগুলো যাতে চুরি বা লুট হয়ে না যায় সেজন্য জায়গাটির অবস্থান সম্পর্কেও কোন তথ্য দেয়া হয়নি।

ন্যাশনাল জিওগ্রাফিক জানিয়েছে, প্রত্নতত্ত্ববিদেরা এখন আর কোন হারানো শহরের গুজবে কান দেন না। তবে মাঝে মাঝে যে কিছু গুজব আসলেই সত্যি হয়ে আসে আর অনেক অজানা কিছু বের করে নিয়ে আসে এটা তারই প্রমাণ।

জঙ্গলের মাঝে প্রাচীন শহর। দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো পৌঁছায় না। মশাল জ্বেলে আমরা কজন ভয়ে ভয়ে এগিয়ে চলছি আবিষ্কারের নেশায়...পাশেই ছড়ানো ছিটানো রয়েছে আগের অভিযাত্রী দলের হতভাগ্যদের হাড়গোড়...আমার হ্যাটের রিম বেয়ে নেমে এলো ভয়ঙ্কর বিষাক্ত টারানটুলা মাকড়াসা...হাতের এক ঝটকাতেই ওটাকে সরিয়ে দিয়ে ঝোপঝাড় কাটতে কাটতে সামনে এগিয়ে চললাম...

ইস এসব ভাবতেই কেমন যেনো গা ছমছম করে উঠছে...কেনো যে প্রত্নতত্ত্ববিদ হলাম না...আর কিছু না হোক প্রত্নতত্ত্ববিদ হলে না হয় একটা সুযোগ নেয়া যেতো ওই অভিযাত্রী দলে নাম লেখানোর...ধুর আমার কপালটা এমন কেনো?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×