ধীরে ধীরে থিতু হয়ে আসছে পরিস্থিতি...তাই পুড়ে যাওয়াদের কথা এখন আর মনে তেমন দাগ কাটে না...তবে থেমে নেই পেট্রল বোমা...শুধু বাস থেকে সরে গিয়ে এখন খােলা ট্রাকে...এবারে পুড়বে শুধু শ্রমিক শ্রেণী...
গত রাতেও বোমা পড়েছে মাগুরার মঘীর ঢালে..পুড়েছে ৬ জন...১ জন রাতেই শেষ...বাকীরা হয়তো আজ রাত বা কাল দুপুর নাগাদ মুক্তি পাবে অসহ্য যন্ত্রণা থেকে...কে জানে দু্-একজন হয়তো আরো কিছুদিন দখল করে রাখবে হাসপাতালের বিছানা...জানেন তো ছোটলোকের জান কৈ মাছের চেয়েও শক্ত...
পুড়ে যাওয়া মানুষগুলোর স্বজনেরা গড়াগড়ি খায় হাসপাতালের বরান্দায়...ধুলােবালি মাখা হাসপাতালের করিডাের কাদা মাখা হয় ফক্কিন্নীর বাচ্চাগুলোর চোখর জলে...
ওদিকে নিষ্পাপ মান্না ভাই আর গুপন সালাউদ্দিনের স্বজনেরা কাঁদো কাঁদো মুখে প্রেস কনফারেন্সের টেবিলে খুঁজে বেড়ায় জীবনের নিরাপত্তা...
আন্দােলনের জয় হােক...
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


