somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি ভেজা অনিন্দ্য সুন্দরী:D

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশটা কালো ছিলো এক্কেবারে সকাল থেকেই...আর্মি স্টেডিয়ামের কাছের জটলাতে গাড়িটা ব্রেক কষতেই এক ফোঁটা-দুফোঁটা উইণ্ডশীল্ডে উঁকি দেয়া শুর করলো...মুহূর্তেই টিপটিপ থেকে হুড়মুড়....ভীষন বাতাস আর জলের ঝাপটায় ভেজাতে লাগলাে আশপাশের গাছপালা, রাস্তাঘাট, সবুজ মাঠ এমনকি গাড়িগুলােকেও...

জলের মাঝে বৃষ্টি পড়া দেখার চেয়ে বরাবরই আমার ঢের ভালো লাগে সবুজ ঘাসে বৃষ্টির কণা হারিয়ে যাওয়া দেখতে...হিমহিম ঠাণ্ডায় গদি অাঁটা গাড়ির জানলার ওপাশে বসে ঢুলুঢুলু চোখে তাই দেখছিলাম...এরই মাঝে চোখে পড়লো মেয়েটাকে...ফাঁকা ফুটপাত ধরে একাই হেঁটে যাচ্ছে...

ট্র্যাফিক জ্যামের কারণে অফিসের দেরি হওয়া ঠেকাতে বোধহয় মেয়েটি আগেই বাস থেকে নেমে পড়েছিলো...এখন আর বাসে ফেরত যাওয়ারও উপায় নেই...আমি আগেও লক্ষ করেছি, নিতান্ত অনিচ্ছায় বৃষ্টিতে ভিজতে হলে আমাদের শরীরটা জড়সড় হয়ে খানিকটা কুঁজোভাব আসে...মেয়েটির ক্ষেত্রেও তাই...মাথাটা ওড়ানায় জড়িয়ে খুব ধীরে ধীরে সর্ন্তপনে হাঁটছে অনিন্দ্য সুন্দরী মেয়েটি...

অনিন্দ্য সুন্দরী বলছি কারন বরাবরই অদেখা মুখগুলাে অনিন্দ্য সুন্দর হয়...মেয়েটার চেহারাতো আমি দেখিনি...তাই নির্দ্বিধায় বলতে পারি এই মুখের কাছে ঐশ্বরিয়াও মুখ লুকাবে...ট্র্যাফিক জ্যামে আটকা আমি...বৃষ্টিতে ভিজতে ভিজতে ফাঁকা ফুটপাত ধরে মিলিয়ে গেলাে মেয়েটি...

মনে মনে ভাবলাম মেয়েটির নিশ্চয়ই এখন খুব রাগ হচ্ছে...মেয়েটি মনে মনে ভাবছে, এখনই কেনো বৃষ্টিটা নামলাে...আমি অফিসে ঢোকার পর বৃষ্টিটা এলে কী ক্ষতি হতো!!!ধুর এই বিচ্ছিরি বৃষ্টিতে আমার নতুন কেনা স্যান্ডেলটা একেবারে নষ্ট হয়ে গেলাে...এসব ভাবতে ভাবতে মেয়েটির নিজের ভাগ্যের ওপর তীব্র অভিমান জন্মাবে...তার তখন মনে হতে থাকবে, বার বার শুধু আমার সঙ্গেই কেনাে এমন হয়...

আর্মি স্টেডিয়াম থেকে বনানী অনেকটা পথ...মেয়েটিকে আবার দেখলাম বনানীতে ঢোকার মুখটায়...এবার মেয়েটি জড়সড় কুঁজো হয়ে হাঁটছে না...ঝুম বৃষ্টিতে মাথা উঁচু করে হনহন করে হেঁটে যাচ্ছে সেই অদেখা সুন্দরী...আমার দেখা তীব্র অভিমানী মানুষরাই একমাত্র এভাবে হাঁটতে পারে...
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×