somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালি নারীরা দক্ষ পাইলট নন!:-*

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন বাস-ট্রেন দুর্ঘটনায় কতাে মানুষ মারা যায়...এদের কারোর জন্যই মন কেমন করে না...কিন্তু বিমান দুর্ঘটনায় কেউ মারা গিয়েছে শুনলেই মনটা কেমন জানি করে...ঠিক জানি না এর পেছনের কারনটা...হতে পারে খুব ছোটবেলায় নিজের মেধার দৌড় না বুঝেই পাইলট হতে চেয়েছিলাম বলে এমনটা হয়...

ধরেন কথাটা কিন্তু কয়েকভাবেই বলা যায়...যেমন নারী বিদ্বেষী হলে বলতেই পারি, বাঙালি নারীরা আকাশে বিমান উড়ানোতে মোটেও সিদ্ধহস্ত নন...এ কথা শুনলে যে কোন নারীই আমার কলার চেপে বলতে পারেন, এ্যাই তুই এ কথ‍া বললি কেনো?

আমিও বেশ নির্লিপ্ত গলায় বলতে পারি, বলেছি কারন বাংলাদেশের ইতহিাসের সবচেয়ে বড়ো বিমান দুর্ঘটনাটার শিকার প্লেনটির ক্যাপ্টেন ছিলেন রুকসানা, তিনি একজন নারী... প্রায় একযুগ আগে বুড়িগঙ্গার কাছে যে প্রশক্ষিন বিমানটি বিধ্বস্ত হয়েছিলো তার পাইলট ফারিয়া লারাও একজন নারী...আজ রাজশাহীতে যে প্রশিক্ষন বিমানটি বিধ্বস্ত হয়ে প্রশক্ষিনার্থী পাইলট তামান্না মারা গেলেন সেও একজন নারী...

তাই আমিই ঠিক...তবে এ ধরনের নারী বিদ্বেষী তর্ক জুড়ার আগে জেনে নিতে হবে প্রতিপক্ষ বাংলাদেশে বিমান দুর্ঘটনার কারনে পুরুষ বৈমানিকদের মৃত্যুর তথ্যের কোন তথ্য-উপাত্ত জানেন কী না?...যদি জেনে থাকে তাহলে এই তর্কে যাওয়া যাবে না কারন সে উপাত্তে স্বভাবতই পুরুষরা এগিয়ে...

আর যতোদূর জানি বিমান র্দুঘটনায় নারী পাইলটদের মৃত্যুর কারন কোনটাই অদক্ষতার জন্য নয়...ক্যাপ্টেন রুকসানার বিমান বিধ্বস্ত হয়েছিলো দুর্যোগপূর্ণ আবাহাওয়ার কারনে আর ফারিয়া এবং তামান্নার বিমানগুলো যান্ত্রিক ত্রুটির কারনে...

গতরাতেই আমার মতো বিমান প্রিয় আরেক বন্ধুর সঙ্গে আড্ডা দেয়ার সময় বলছিলাম গেলো বছর এবং এ বছরটা বিমানের জন্য কুফা একটি বছর...বেশ উল্লেখযোগ্য অনেকগুলো দুর্ঘটনা এই দুবছরে ঘটেছে...তবে আল্লাহর রহমত বাংলাদেশ এখনো এর কবলে পড়েনি...

যদিও আমাদের মতো গাড়লের আলোচনার সঙ্গে আজকের রাজশাহীর বিমান দুর্ঘটনার সম্র্পক নেই...তবুও আজ দুপুরের ঘটনা জানার পর একবার মনে হলো সব বিষয় নিয়ে আলাপ আলােচনা না করাই ভালাে...

আকাশে উড়বার সাধ নিয়ে উড়তে গিয়ে যে রুকসানা, ফারিয়া বা তামান্নারা মাটিতে ছিটকে পড়লেন তাদের জন্য মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে থাকা আমাদের অনেক অনেক ভালোবাসা...
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×