খালি চােখে যা দেখা যায় তা নিয়াই ফালাফালি করি আমরা...আমরা মানে আমি আপনে সবাই...
ওই যে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী অয়েল ট্যাঙ্কার ডুবলো গত ৯ ডিসেম্বর...একে তো সুন্দরবনের মাঝখানে তার ওপর তেল জলে মিশ না খাইয়া তা আবার পানিতে ভাসে...মোটামুটি সব মিডিয়া থেইক্যা শুরু করে পরিবেশবাদী সংগঠন ঘটিবাটি গ্লাসপ্লেট লইয়া ঝাপলিং দিয়া পড়লো নদী থেইক্যা সব তেল হিইচ্যা হালাইবো এই ইরাদা লইয়া...
ঢাকার থেইক্যা দেখলাম দুই চারজন খুচরা স্টার প্রতি সপ্তাহে তেল হিচা কর্মসূচিতে নিয়মিত অংশ নিতে লাগলো ফেবু লাইক আরেকটু উপরে উঠানোর লাইগা...যাক সবার সম্মিলিত চেষ্টায় সেই ইস্যু আল্লাহর রহমতে এখন পুরা ধামাচাপা পড়েছ...
তবে গতকাল যে সুন্দরবনের ভোলা নদীতে এমওপি সারবাহী একটা কার্গো তলা ফাইট্যা কাত হইয়া গেলাে এইটা নিয়া কোন সাউণ্ড নাই...কারন এইটা জঙ্গলের ঠিক মাঝখানে না এইটা পাশে...আর সার তো পানিতে ভাসে না...না ভাসলে টিভিতে কড়া ফুটেজ আইবো কই থেইক্যা...
অথচ পানিতে ভাসা তেল হিচনের চেয়ে কার্গোর মাঝের বস্তাবন্দী সার তোলা হাজারগুন সহজ...তবে পরিবেশের ক্ষতির হিসেব করলে তেল সারে সমান সমান...
অতএব বিনীত নিবেদন এই যে, সরকার বাহাদুর যেমন তেল তুলতে বেশ কায়দা কানুন দেখাইছিলো এই সার সরানোর ক্ষেত্রে একইরকম কায়দা কানুন দেখাইয়া বাধিত করিবেন।
বি:দ্র: কার্গোগুলির তলা কী নিউজিপ্রন্ট দিয়া বানাইনি? টুকটাক ধাক্কা খাইলেই এডি মমতাজের গানের মতো ফাইট্যা যায় কেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


