অনেক সময় হয় না এরকম, আপনি বারান্দায় দাঁড়িয়ে একটা একটা করে রুটির টুকরো নীচে একপাল কুকুরের মাঝে ছুঁড়ে দিচ্ছেন...আর সবগুলাে কুকুর ওই রুটির টুকরোর ওপর হামলে পড়ছে...ছুঁড়ে দেয়া ওই এক টুকরো রুটির জন্য তীক্ষ্ণ দাঁত দিয়ে একে অপরকে কামড়ে রক্তাক্ত করছে...
এমন না যে আপনার কাছে আর রুটির টুকরো নেই...অনেক আছে এবং সবই ওই কুকুরগুলাের জন্য...কিন্তু তবুও আপনি ধীরে সুস্থে এক টুকরো এক টুকরো করে রুটি ছুঁড়ে দিচ্ছেন নীচে আর ওরা মারমারি করছে...এটা এক মজার খেলা...সামান্য খরচে বিশাল বিনােদন...
এই কুকুরগুলাে কামড়া-কামড়ি করছে এতে কিন্তু অাপনার মোটেও দোষ নেই...ওরা একটু ধৈর্য্য ধরে সুশৃঙ্খংলভাবে বসলেই তো সবাই এক টুকরো করে রুটি পায়...এই রুটিতো আপনি নিজে খাবার জন্য আনেনি ওগুলো ওদেরই খাওয়াবেন...তবুও কেন যে ওরা এমন করে...আসলেই কুকুরগুলাে অার মানুষ হলো না....
তাই বলি ময়মনসিংহে নূরাণী জর্দার মালিকের কাছ থেকে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পায়ের তলায় পিষ্ট হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় এতো অস্থির হবার কিছু নেই...বরঞ্চ খবর নেয়া যাক জাকােতর কাপড় সবার পছন্দ হয়েছে কী না?
আর যারা পায়ের তলায় পড়ে মরেছে তারা তো মহাসৌভাগ্যবান...বেঁচে থাকলে তারা পেতো একটা শাড়ি বা লুঙ্গি...আর মৃত্যুর পর এখন পাচ্ছে জেলা প্রশাসন ও ধর্ম মন্ত্রণালয় থেকে ২০ হাজার টাকা!!!
এ কারণেই কবি বলেছেন, জনাব অাপনারা সবাই মানুষ আর আমরা সবাই শুয়ােরর বাচ্চা।
বি:দ্র: বাংলাদেশের হাত লম্বাওয়ালা আইনে কী শুয়োরের বাচ্চা হত্যার অপরাধে ফাঁসির কোন প্রবিধান রয়েছে? নাকি তাদের মাস তিনেক পর জামিনে মুক্তি দেয়ার নিয়ম! কারাে জানা থাকলে একটু জানাবেন প্লিজ।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



