প্যারিসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে স্তম্ভিত পুরো বিশ্ব...বিবেকবান মানুষ মাত্রই ব্যথিত...প্রতিবাদের ঝড় উঠেছে সারা দুনিয়ায়...শিল্প সংষ্কৃতির কোমল শহরে এহেন বর্বরতা...ক্রোধে আর ঘৃণায় মিলেমিশে একাকার মানবতা...
আইএস নামক ভূত তাড়াতে ওঝারা আওড়াচ্ছেন নতুন মন্ত্র...প্রতিবাদের হাওয়া লেগেছে ফেবুতেও...প্রতিবাদের নব্য সুসভ্য কৌশল হিসেবে নিজের ছবি ঢেকে দিয়েছে ফ্রান্সের পতাকায়...
এরপরেও কথা থেকে যায়...ইরাক, সিরিয়া, ফিলিস্তিন আর আফগানিস্তানে প্রতিদিন কতো শিশু কতো নিরীহ মানুষ মরে যায়...কেউ আইএসের বুলেটে কেউবা লক্ষ্যভেদী ড্রোণ হামলায়...
ওদের মৃত্যুতে বিবিসি, সিএনএন আর স্কাই নিউজের রিপোর্ট দেখে আহা চুকচুক...তবে ছবি ঢেকে প্রতিবাদ নয়...কারণ হিসেবে মুচকি হাসি, ওদের নিয়তি ওরাই টেনেছে....ওখানে জন্মই আজন্ম পাপ...
আমি সব হত্যার বিচার চাই...শুধু লালমুখো সাহেবদের দেশে কেনো জাতভাই কালোরা মরলেও ব্যাথা পাই...
এক বিশ্ব এক প্রতিবাদ...মানুষ হত্যার বিচার চাই...
জগতের সকল প্রাণী সুখ হোক...আমীন।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



