আমি জল কেটে ততদূর যেতে চাই
যতদূর মাছেরা যায়।
আমি ততােক্ষণ ভেসে বেড়াতে চাই
যতোটা সময় পাখিরা ডানা মেলে থাকে।
আমি ওটুকু সময় তোমায় ছুঁয়ে থাকতে চাই
যেটুকু সময় তুমি আমার পাশে থাক।
আমি সেদিনই তোমায় কথাগুলো বলতে চাই
যেদিন তুমি আমায় ঠিকঠাক বুঝবে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




